Pahalgam Attack: দুর্গম পথ অতিক্রম করে ভয়াবহ হামলা জঙ্গিদের! উঠে এল চাঞ্চল্যকর তথ্য
পহেলগাঁও ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন, প্রতিদিনই নিত্য নতুন তথ্য উঠে আসছে। হামলার জন্য সন্ত্রাসবাদীরা ২২ ঘন্টা দুর্গম পথ অতিক্রম করেছিল, এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে উত্তপ্ত ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। হামলার পর থেকেই নিত্য নতুন তথ্য উঠে আসছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে গত ২২ এপ্রিল ভয়াবহ হামলা চালিয়ে যে সন্ত্রাসবাদীরা ২৬ জনকে হত্যা করেছিল তার আগে জঙ্গিরা ২২ ঘন্টার দুর্গম পথ অতিক্রম করেছিল।

ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোকেরনাগের জঙ্গল থেকে বৈশরন উপত্যকা পর্যন্ত পর্যন্ত পথটি প্রায় কুড়ি থেকে বাইশ ঘণ্টায় তারা পাড়ি দিয়েছিল। সূত্র মারফৎ জানা গিয়েছে, হামলার সময় সন্ত্রাসবাদীরা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিল। এই দুটি ফোনের একটি স্থানীয় বাসিন্দাদের অন্যটি পর্যটকের। সূত্রটি আরও উল্লেখ করেছে, এই হত্যাকাণ্ডে চারজন জঙ্গি জড়িত ছিল।
এই চারজনের মধ্যে তিনজনই পাকিস্তানের বাকি একজন স্থানীয় সন্ত্রাসবাদী। যার নাম আদিল থোকার। বিভিন্ন তথ্যে উঠেছে যে, ২০১৮ সালে মৌলবাদী হওয়ার পর প্রথমে হিজবুল মুজাহিদীনের শিবিরে যোগ দেয়। তারপর বৈধ কাগজপত্র ব্যবহার করে পাকিস্তানের চলে যায় সেখানেই লস্করের শিবিরে প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর ২০২৪ সালে কাশ্মীর উপত্যকায় ফিরে আসে। ফিরে আসার পরেই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের তথ্য সরবরাহ করত।
হামলার জন্য এই অঞ্চলের বাকি তিনজনকে পথ চিনিয়ে আনার দায়িত্ব ছিল আদিলের ওপরেই। ফরেন্সিক বিশেষজ্ঞরা খুব নিশ্চিত করেছে যে সন্ত্রাসবাদীরা একে ৪৭ এবং অ্যাসাল্ট রাইফেল ব্যবহার করেছিল। হামলার সেই স্থানে উদ্ধার হওয়া কার্তুজ গুলি, গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে মিলেছে। সূত্র অনুসারে, কাছাকাছি দোকানের পেছন থেকে দুই সন্ত্রাসী বেরিয়ে এসে কলমা পাঠ করার নির্দেশ দেয় এবং তারপর খুব কাছ থেকে চারজনকে গুলি করে হত্যা করে।এই ঘটনা বাকিদের মধ্ে আতঙ্কের সৃষ্টি করে, নিরাপত্তার জন্য সেখানে থাকা ব্যক্তিরা চারদিকে দৌড়াতে থাকেন।
আরও অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, ঘটনাক্রমের সময় একজন সাক্ষী ছিলেন একজন স্থানীয় চিত্রগ্রাহক । গোটা ঘটনায় তিনি গাছের ওপরে বসে ছবি তুলে রাখার গুরুত্বপূর্ণ কাজটি করতে সক্ষম হয়েছেন। তার ভিডিওগুলোকেই এখন পুরোপুরি ব্যবহার করা হচ্ছে এবং তদন্তকারীদের গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে ব্যবহৃত করা হচ্ছে।
কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার এনআইএ একটি মামলা দায়ের করে এই ঘটনার তদন্ত শুরু করবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications