কাশ্মীরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশ রুখে ৫ পাক জঙ্গিকে খতম করল সেনা
কাশ্মীর উপত্যকার কুপওয়ারায় মাচিল সেক্টরে যৌথ বাহিনীর গুলিতে নিহত ৫ জন পাক মদতপুষ্ট জঙ্গি।
কাশ্মীর উপত্যকার কুপওয়ারায় মাচিল সেক্টরে ভারতীয় সেনার গুলিতে নিহত ৫ জন পাক মদতপুষ্ট জঙ্গি। পাক সীমান্তের কাছেই দুপক্ষের গুলির লড়াইয়ে জঙ্গিদের খতম করা হয়েছে বলে খবর।

শ্রীনগর থেকে ১১০ কিলোমিটার দূরে এই ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে , ওই ৫ জন জঙ্গি পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই খবর পেয়েই অভিযান চালায় যৌথবাহিনী।
গত কয়েকমাসে ধরেই পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের বারতের প্রবেশের ছক ক্রমাগত বানচাল করছে ভারতীয় সেনা। গত সাত মাসে প্রায় ২২ টি অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনা। ৩৮ জন সশস্ত্র জঙ্গিকে ঢুকতে দেওয়া হয়নি দেশের মাটিতে। সেই ঘটনার পর এই ৫ জঙ্গিকে খতম করার ঘটনা ভারতীয় সেনার পক্ষে আরেকটি সাফল্য বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications