Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃতীয় ফ্রন্টের তোড়জোড় ভোট শেষের আগেই, কেসিআর-স্ট্যালিন সাক্ষাতে নয়া জল্পনা

এখনও ভোট শেষ হয়নি। এখনও এক দফা নির্বাচন বাকি। তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে নয়া জোট গঠনের তোড়জোড়।

এখনও ভোট শেষ হয়নি। এখনও এক দফা নির্বাচন বাকি। তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে নয়া জোট গঠনের তোড়জোড়। পঞ্চম দফা ভোট শেষে তৃতীয় ফ্রন্টের জন্য ময়দানে নেমে পড়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সোমবার তিনি ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্ট্যালিন ও কেসিরাও সাক্ষাৎ

স্ট্যালিন ও কেসিরাও সাক্ষাৎ

চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে দুই নেতার সাক্ষাৎ নিয়ে এদিন উত্তেজনা ছিল চরমে। কেসিআর অ-কংগ্রেসি ও অ-বিজেপি সরকার গঠনের সওয়াল করলেও তিনি বিজেপির বন্ধুভাবাপন্ন। অপরদিকে স্ট্যালিনের কংগ্রেস-প্রীতি সর্বজনবিদিত। তাই দুই বিপরীত মনোভাবাপন্ন পার্টি প্রধানের সাক্ষাৎ নিয়ে চলছে চর্চা।

তৃতীয় ফ্রন্টের লক্ষ্যে কেসিআর

তৃতীয় ফ্রন্টের লক্ষ্যে কেসিআর

এর আগে তিনি সাক্ষাৎ করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে। দুই নেতার মধ্যে তৃতীয় ফ্রন্ট নিয়ে আলোচনা হয়। যদিও সেই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দেন কেরালার মুখ্যমন্ত্রী। তবে লোকসভার মধ্যে দুই মুখ্যমন্ত্রী মধ্যে সাক্ষাৎ অথচ দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে না, সেটা ভাবা ভুল।

স্ট্যালিনের পর কুমারস্বামী!

স্ট্যালিনের পর কুমারস্বামী!

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তখনই বলেছিলেন শীঘ্রই এইচ ডি কুমারস্বামী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেইমতোই এদিন স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করেন কেসিরাও। এবার তিনি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করবেন দেশের অন্যান্য পার্টি সুপ্রিমোদের সঙ্গেও।

আঞ্চলিক শক্তির ঐক্য গঠনে

আঞ্চলিক শক্তির ঐক্য গঠনে

এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন চন্দ্রশেখর রাও। বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও। মূলত অ-কংগ্রেসি ও অ-বিজেপি সরকার গঠনের জন্যই তিনি তোড়জোড় শুরু করেছেন। দেশের বুকে তৃতীয় ফ্রন্ট গড়ে তুলে কংগ্রেস ও বিজেপিকে জবাব দেওয়াই তাঁর লক্ষ্য।

তৃতীয় ফ্রন্টের পক্ষে রায়!

তৃতীয় ফ্রন্টের পক্ষে রায়!

তিনি মনে করেন, দেশের মানুষ এবার তৃতীয় ফ্রন্টের পক্ষে রায় দিয়েছে। এবার সময় এসেছে ফেডারেল ফ্রন্ট গড়ে আঞ্চলিক দলগুলোকে এক জায়গায় হওয়ার। সর্বভারতীয় দল কংগ্রেস ও বিজেপিকে তাহলে মোক্ষম জবাব দেওয়া যাবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই তৃতীয় ফ্রন্টের পথিকৃত হতে উদ্যোগী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+