Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Assembly Election 2023: TRS বদলে BRS, নাম বদলে দুর্নীতি অপরাধ মাফ হয় না, নিশানা মোদীর

রাজস্থানে যখন ভোট হচ্ছে তখন তেলেঙ্গানায় ভোট প্রচারে বিরোধীদের নিশানায় শান দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ইউপিএ জোটের নাম বদল নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নাম বদল করলেই দুর্নীতির অপরাধ থেকে মুক্ত হওয়া যায় না।

প্রসঙ্গত উল্লেখ্য তেলেঙ্গানার শাসক দল টিআরএস নাম বদলে বিআরএস হয়েছে। এই নাম বদলের রাজনীতি বেশিদিন টিকবে না বলে এদিন কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোট। ১১৯টি বিধানসভা আসনে একদফায় হবে নির্বাচন।

Telangana Assembly Election 2023

মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে তেলেঙ্গানায়। বিআরএস, কংগ্রেস এবং বিজেপি। ওয়াইএসআর কংগ্রেস এবার বিধানসভা ভোটে লড়বেন না বলে বার্তা দিয়েছেন। তারা কংগ্রেসকে সমর্থন করবে। কারণ কংগ্রেসের পাশাপাশি তারা প্রার্থী দিলে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভোট ভাগ হয়ে গেলে লাভ হবে শাসক দলেরই। সেকারণে তারা এবার ভোটে লড়বে না বলে জানিয়েছে।

এদিন তেলেঙ্গানায় ভোট প্রচারে এসে কথায় কেসিআরের দল এবং বিরোধী মহাজোটকে একযোগে নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি তীব্র আক্রমণ করে বলেছেন নাম বদলে দুর্নীতি থেকে বাঁচা যায় না। যে ভোট ব্যাঙ্ক রাজনীতি এতোদিন ধরে কেসিআরের দল করে চলেছে তা আর বেশিদিন চলবে না। তেলেঙ্গানার মানুষ এবার তাঁদের সিংহাসন চ্যুত করবেই।

কংগ্রেস এবং বিআরএসের জোট রয়েছে বলে দাবি করেছেন মোদী। তিনি বলেছেন কংগ্রেসকে দেওয়া একটা ভোটও বিআরএসের হাত শক্ত করবে। তাই সকলে কংগ্রেস এবং বিআরএসকে বয়কট করুন। বিজেপিকে ভোট দিলে তাঁদের সব স্বপ্ন পূরণ হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+