এনডিএতে ফিরল চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি

এর আগের ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্ষন্ত বিজেপির জোটসঙ্গী ছিল টিডিপি। কিন্তু গুজরাট দাঙ্গার বিরোধিতা করে এনডিএ ত্যাগ করেন চন্দ্রবাবু নায়ডু। এবার ফের বিজেপির হাত ধরে এই জোটকে 'সৌভাগ্যজনক' আখ্যা দিয়েছেন তিনি। এই দাঙ্গার অভিযোগ যাঁর বিরুদ্ধে সেই নরেন্দ্র মোদীকেই এবার ঢালাও সার্টিফিকেট দিলেন তিনি। নাইডু বলেন, "মোদী হলেন উন্নয়ন-পুরুষ। তাঁর মধ্যে কোনও জাতি, ধর্ম ও অঞ্চলগত ভেদাভেদ নেই। আমরা তাঁকেই সমর্থন করছি। আমাদের লক্ষ্য কংগ্রেস-মুক্ত ভারত ও দুর্নীতি-মুক্ত ভারত।"
বিজেপি ও টিডিপির মধ্যে সমঝোতার কথা আসন ভাগাভাগির প্রশ্নে জট কাটছিল না। অবশেষে শনিবার রাতে বিজেপি ও টিডিপি শীর্ষ নেতৃত্বের মধ্যে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষেই সবুজ সংকেত পাওয়া যায়।
আসন ভাগাভাগির অঙ্কটাও নিশ্চিত হয়ে গিয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ডানানো হয়,সীমান্ধ্রে ৫টি লোকসভা আসন এবং বিধানসভায় ১৫টি কেন্দ্র থেকে লড়বে বিজেপি। এবং তেলেঙ্গানায়,৮টি লোকসভা কেন্দ্র ও ৪৭টি আসনে লড়াই করবে বিজেপি।
বেশ কিছুদিন আগে থেকেই টিডিপির এনডিএ-তে ফিরে আসার বিষয়ে কানাকানি শোনা যাচ্ছিল। সবকিছু প্রায় ঠিক ছিল। বাধা হয়েছিল লোকসভা নির্বাচনে এই ভোট ভাগাভাগির অঙ্কটাই। মূলত এখন যা পরিস্থিতি তাতে সীমান্ধ্র ও তেলেঙ্গানা উভয় এলাকা দুটিই থমথমে।
অন্ধ্রপ্রদেশে বিজেপির মাটি খুব এখটা শক্ত নয়। কাজেই এই পদক্ষেপের ফলে বিজেপি তো বটেই, লোভ হবে টিডিপিরও। ফলে সীমান্ধ্রের প্রথম সরকার গড়তে পারার সুযোগ থাকবে টিডিপি বা তেলেগু দেশম পার্টিও।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications