সুপ্রিম স্বস্তিতে টাটা গোষ্ঠী, সাইরাস মামলায় শীর্ষ আদালাতের রায়কে স্বাগত জানালেন রতন টাটা
সুপ্রিম স্বস্তিতে টাটা গোষ্ঠী, সাইরাস মামলায় শীর্ষ আদালাতের রায়কে স্বাগত জানালেন রতন টাটা
ফের সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে টাটা গোষ্ঠী। সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ায় কোনও ভুল ছিল না বলে বহু প্রতিক্ষীত রায়ে জানিয়ে দেয় শীর্ষ আদালত। একইসাথে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইবুনালের রায়কেও খারিজ করে শীর্ষ আদালত। এদিকে সুপ্রিম স্বস্তি মেলার পরেই টুইটারে মুখ খুলতে দেখা যায় টাটা প্রধান রতন টাটাকে। ওই টুইটের শীর্ষ আদালতের রায়কে স্বাগতও জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, টাটা গোষ্ঠীর সর্বেসর্বা কে হবেন সাইরাস মিস্ত্রি নাকি রতন টাটা? এই সমস্যা মেটাতে বহুদিন আগেই আদালতের দ্বারস্থ হয় দুপক্ষই।অবশেষে শীর্ষ আদালতের তরফে এল সেই ঐতিহাসিক রায়। শীর্ষ আদালত শুক্রবার জানিয়ে দিল, ২০১৬ সালে সাইরাস মিস্ত্রিকে সরানোর সিদ্ধান্ত সঠিক ছিল। আইন ভাঙেনি টাটা গোষ্ঠী।প্রধান বিচারপতি এস এ বোবদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আইনগত প্রশ্নগুলি টাটা গ্রুপের পক্ষেই গিয়েছে।
— Ratan N. Tata (@RNTata2000) March 26, 2021
এদিকে ২০১২ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসানো হয় সাইরাসকে। প্রায় চার বছর এই পদে কাজ করার পর ২০১৬-র ২৪ অক্টোবর ভোটের মাধ্যমে তাঁকে এই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় টাটা গ্রুপ। পদে ফিরে আসেন রতন টাটা। সেই বিষয়েই জাতীয় কোম্পানি আইন আবেদন ট্রাইবুন্যালে যান মিস্ত্রি। এদিকে এদিন সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে টুইটারে রতন টাটা লেখেন, “ মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। এটি জেতা বা হারার বিষয় নয়। এই রায় বিচারব্যবস্থাকেই আরও শক্তিশালী করবে বলে আমি মনে করি।”












Click it and Unblock the Notifications