'চা ওয়ালা' থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম
গুজরাতের সাধারণ ঘর থেকে উঠে এসে একরকম সন্তদের জীবন পালন করা মোদী আজ দেশের প্রধানমন্ত্রী। তামিলনাড়ুতেও একই ঘটনা ঘটেছে। নব্য মুখ্যমন্ত্রীর চেয়ারে পাকাপাকিভাবে বসা ও পন্নিরসেলবমও চা বিক্রেতা ছিলেন।
চেন্নাই, ৬ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা-ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তা নিয়ে গত লোকসভা ভোটের সময়ে বিস্তর চর্চা হয়েছিল। গুজরাতের একেবারে সাধারণ ঘর থেকে উঠে এসে একরকম সন্তদের জীবন পালন করা মোদী আজ দেশের প্রধানমন্ত্রী।
জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না
জয়ললিতার মৃত্যুর পরে যে দশটি ঘটনা ঘটল তামিলনাড়ুতে
তামিলনাড়ুতেও খানিক একই ঘটনা ঘটেছে। নব্য মুখ্যমন্ত্রীর চেয়ারে পাকাপাকিভাবে বসা ও পন্নিরসেলবমও চা বিক্রেতা ছিলেন একসময়ে। তবে মোদী যেমন চায়ের দোকানে কাজ করতেন তেমন ওপির নিজের চায়ের দোকান ছিল।

এআইএডিএমকে নেত্রী জয়ললিতার প্রয়াণের পরে সোমবার গভীর রাতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন পন্নিরসেলবম। এখন তিনিই রাজ্যের দায়িত্ব একার কাঁধে সামলাবেন।
জয়ললিতার 'জয়া' থেকে 'আম্মা' হয়ে ওঠার কাহিনি
'আম্মা ক্যান্টিন' থেকে 'ফ্রি ল্যাপটপ', তামিলনাড়ুতে যে জনপ্রিয় প্রকল্প চালু করেছেন জয়ললিতা
অর্থনীতিতে স্নাতক পন্নিরসেলবম আর পড়াশোনা বেশিদূর না এগিয়ে চায়ের দোকান খুলে বসেন। এভাবেই চলছিল বেশ। তবে বন্ধু সালভুদ্দিনের উৎসাহে রাজনীতিতে আসেন ওপিএস। ১৯৯৬ সালে বন্ধু পেরিয়াকুলাম পুরসভার চেয়ারম্যান হন। তারপর আর রাজনীতিতে পিছনে ফিরে তাকাতে হয়নি ওপিএসকে।
তিনি রাজনীতিক হিসাবে যতটা সমাদৃত, তার চেয়ে বেশি পরিচিত জয়ললিতার কাছের মানুষ হিসাবে। ফলে জয়ার প্রয়াণের পরে এআইএডিএমকে-র কাছে মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে সহজাত পছন্দ ছিলেন ওপিএস। আর বাকী বিধায়কদের মত নিয়ে তিনি গদিতে বসেছেন।
তবে এবার প্রথম নয়। জয়ার অনুপস্থিতিতে বেশ কয়েকবার অন্তর্বর্তীকালীন সময়ে অস্থায়ী মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন ওপিএস। ২০০১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন তিনি। পরে যতবার জয়া গদি ছেড়েছেন, ততবার ওপিএস বসেছেন। তবে এবার জয়ার প্রয়াণের পরে পাকাপাকিভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন ও পন্নিরসেলবম।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications