কাবেরী ইস্যুতে বিরোধী চাল ভেস্তে দিতে হঠাৎ অনশনে পলানিস্বামী ও পন্নিরসেলবম
কাবেরী ইস্যুতে অনশনে বসে পড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম।
কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড তৈরি করে কাবেরীর জলসমস্যা মেটাতে হবে। এই দাবিতে বেশ কিছুদিন ধরে তামিলনাড়ুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরোধিতা করে আন্দোলন চালাচ্ছে বিরোধী দল ডিএমকে। সেই প্রচারের আলো কেড়ে নিয়ে হঠাৎ করেই কাবেরী ইস্যুতে অনশনে বসে পড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম।

আগামী ৫ এপ্রিল কাবেরী ইস্যুতে ডিএমকে ধর্মঘটের ডাক দিয়েছিল। ডিএমকে কার্যনির্বাহী সভাপতি এমকে স্তালিন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীদের কালো পতাকা দেখাবে তাঁরাষ তার আগে এদিন ৩ এপ্রিল এআইএডিএমকে অনশনের ডাক দেয়।
মেরিনা বিচের কাছে এই অনশন কর্মসূচিতে পলানিস্বামী ও পন্নিরসেলবমের নাম ছিল না। তবে এদিন সকাল ৮টায় হঠাৎ অনশন মঞ্চে পৌঁছে দুজনে বসে পড়েন। বিরোধী আন্দোলন ভেস্তে দিতেই এই পাল্টা চাল দিয়েছে এআইএডিএমকে। এমনটাই মনে করা হচ্ছে।
#Chennai: Tamil Nadu CM Edappadi K. Palaniswami & Deputy CM O. Panneerselvam start hunger hunger strike over #CauveryMangementBoard issue. pic.twitter.com/r3xmE4Mh6N
— ANI (@ANI) April 3, 2018
ঘটনা হল, কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের জন্য ৬ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যা ২৬ মার্চ শেষ হয়েছে। তারপরই তামিলনাড়ুতে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কর্ণাটক ১৭৭.২৫ হাজার মিলিয়ন কিউবিক ফুট জল তামিলনাড়ুকে দেবে। আগে চেয়ে কিছুটা জল কমিয়ে দেওয়া হয় তামিলনাড়ুর ভাগ থেকে। যা নিয়ে কিছুটা অসন্তোষ তো রয়েইছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications