সুশান্ত মামলার জাল পাকিস্তান পর্যন্ত ছড়িয়ে রয়েছে! মাদককাণ্ডে হাড়হিম করা তথ্য সামনে আসছে
মুম্বইতে নিজের বাসভাবনে গত জুন মাসে মৃত্যু হয় জনপ্রিয় স্টার সুশান্ত সিং রাজপুতের। ঘটনা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে দাবি করা হলেও, পরবর্তীকালে তাঁর মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়। আরক সিবিআই তদন্তের হাতধরেই সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগ দেখা যায়। সেই সূত্র ধরেই এবার পাকিস্তানের যোগসূত্র খুঁজে পেয়েছে এনসিবি।

পাকিস্তান ও সুশান্ত মৃত্যু মামলা
সুশান্ত মামলায় এবার পাকিস্তানের নামও জড়িয়ে গেল। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দাবি, মাদকের একটা বড় চক্র গোটা ভারত জুড়ে চলে। তার বড় একটা অংশ পাঞ্জাবের অমৃতসরে চালু রয়েছে। যেখান থেকে মাদক মুম্বইতে তথা বলিউডের অন্দরে ঢুকছে। সেই সূত্র ধরেই এসেছে পাকিস্তানের নাম।

মাদক, বলিউড ও পাকিস্তান
জানা যাচ্ছে,পাকিস্তান থেকে কোকেন সরবরাহের বড় চক্র কাজ করছে। সেই চক্রের একটি অংশ পাঞ্জাবের অমৃতসরে রয়েছে। আর এই সমস্ত মাদক বলিউডের বুকে সরবরাহ করারও কয়েকজন দালাল রয়েছে। এনসিবি সূত্রে দাবি, এই সমস্ত মিসিং লিঙ্ককে একজোট করতেই এবার তাঁরা ময়দানে নামছেন।

মুম্বইতে কিভাবে কোকেন ঢুকছে?
অমৃতসরের যে সূত্রটি ভারতে মাদক সরবরাহের হোথা তাকে সামনের সপ্তাহে এনসিবি তলব করবে বলে জানা গিয়েছে। এদিকে, মুম্বইয়ের বুকে কোকেন কিভাবে ঢুকছে,তা জানতে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক দমন সংক্রান্ত এজেন্সির সঙ্গে এনসিবি সহযোগিতা চেয়েছে বলে খবর।

মাদক যোগ ও পাকিস্তানি সন্ত্রাস
সূত্রের দাবি, সুশান্ত মামলার হাত ধরে মাদক যোগের বড় সূত্রটি আবিষ্কার হলেই, একাধিক তথ্য বেরিয়ে আসতে পারে। কারণ,পাকিস্তান থেকে পাঞ্জাবের পথে যে মাদক বলিউডে ঢুকছে,তা র একটা বিশাল অংশের টাকা সন্ত্রাসের জন্য পাকিস্তান ব্যায় করছে বলে একাধিক সূত্রে দাবি। আর সেই সমস্ত জট এবার সুশান্ত মামলার হাত ধরে খুলবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications