আইএনএক্স মিডিয়া মামলা সিবিআই হেফাজত শেষ! ফের সুপ্রিম কোর্টে আবেদন চিদাম্বরমের
সিবিআই হেফাজতের মেয়াদ শেষে এদিন ফের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমকে সুপ্রিম কোর্টে হাজির করানো হবে।
সিবিআই হেফাজতের মেয়াদ শেষে এদিন ফের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমকে সুপ্রিম কোর্টে হাজির করানো হবে। অন্যদিকে চিদাম্বরমের আইনজীবীরাও সিবিআই হেফাজতের বিরোধিতা করে আবেদন জানাতে চলেছেন সুপ্রিম কোর্টে।

শুক্রবার চিদাম্বরম দিল্লির বিশেষ সিবিআই আদালতে বলেছিলেন, বেশ কিছু ফাইল বারবার তাঁকে দেখানো হচ্ছে। ফলে তদন্তকারী সংস্থা অর্থ তছরুপ নিয়ে কোনও তথ্য প্রমাণ পেশ করতে পারছে না।
২১ অগাস্ট গ্রেফতার পর থেকে এখনও পর্যন্ত চিদাম্বরমকে তিনবার আদালতে হাজির করানো হয়েছে। শেষবার করানো হয়েছিল শুক্রবার। সেইদিনই বিচারক প্রশ্ন তুলেছিলেন, কেন তদন্তকারী সংস্থা একবারে ১৫ দিনের জন্য হেফাজত চাইছে না। প্রথম দিন ২২ অগাস্ট আদালতে হাজির করানোর পর ৫ দিনের হেফাজত চেয়েছিল সিবিআই। ২৬ অগাস্ট দ্বিতীয়বার হাজিরার দিনও একই আবেদন জানানো হয়েছিল।
সিবিআই ২০১৭ সালে, ৩০৫ কোটির আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলা দায়ের করেছিল। যা ছিল ২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে এফআইপিবির অনুমোদন সংক্রান্ত। ২০০৭ সালে কেন্দ্রে অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম।












Click it and Unblock the Notifications