পুরভোটে কী কী নিরাপত্তা ব্যবস্থা, বিপ্লব দেব সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

ত্রিপুরায় পুর নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ত্রিপুরা সরকারের উপর সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে হবে কী কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ত্রিপুরায় পুর নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ত্রিপুরা সরকারের উপর সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। প্রথমে সুপ্রিম কোর্ট জানিয়েছিল দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে হবে কী কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রিপুরার পুরসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মুতুবি রাখা হয় শুনানি। পরে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত শুনানি মুলতুবি করে ত্রিপুরা সরকারকে কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পুরভোটে কোথায় নিরাপত্তার কী ব্যবস্থা তা জানিয়ে হলফনামা দিতে নির্দেশ দেন বিচারপতিরা।

দেড় ঘণ্টার মধ্যে পুরভোটের নিরাপত্তা! বিস্তারিত চাইল কোর্ট

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩টে ৪৫ মিনিটের মধ্যে জবাব জিতে হবে ত্রিপুরা সরকারকে। ত্রিপুরায় পুরভোট নিয়ে আগেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে বিরোধীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছিল ত্রিপুরার ডিজিপিকে। কিন্তু গত কয়েকদিনের ঘটনা নিয়ে তৃণমূলের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল সোমবার।

তৃণমূলের ওই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, এদিন থেকে ভোট গণনার দিন পর্যন্ত নিরাপত্তার ব্যাপারে কী কী ব্যবস্থা নিয়েছে, তা এদিন ৩টে ৪৫মিনিটের মধ্যে জানাতে হবে। বিকেল ৩টে ৪৫ মিনিট পর্যন্ত শুনানি মুলতবি করেছে সুপ্রিম কোর্ট। শুনানি আবার শুরু হলে, ত্রিপুরা সরকারকে জানাতে হবে পুর নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তা বিশদে উপস্থাপন করতে হবে সুপ্রিম কোর্টে।

বিচারপতি বলেন, "আমরা ত্রিপুরায় আধাসামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে পরিস্থিতি কী তা জানতে চাই। ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে জানিয়েছি পুরসভা নির্বাচনের নিরাপত্তার ব্যাপারে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে। সেই মোতাবেক ৩টে ৪৫ মিনিট পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে কোর্ট। ৩টে ৪৫ মিনিটে ফের এই মামলার শুনানি হবে।

শুধু ভোটের দিন নয়, ভোগ গণনার দিন পর্যন্ত কী কী নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রাখা হয়েছে বিপ্লব দেব সরকারের কাছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রচারের শেষ দিন, নির্বাচনের দিন এবং ফলপ্রকাশ পর্যন্ত কী কী নিরাপত্তা ব্যবস্তা খতিয়ে দেখতে চাইছে আদালত। নিরাপত্তার জন্য কী সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে, কোন এলাকায় কী ব্যবস্থা, কোন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে- যাবতীয় তথ্য দিয়ে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।

ত্রিপুরা পরিস্থিতি কয়েকজিন ধরেই উত্তেজনাপূর্ণ। রবিবার তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করার পর থেকে আরও উত্তপ্ত ত্রিপুরা। সায়নীক অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেই মামলার শুনানিতেই কড়া নির্দেশ দেওয়া হল বিপ্লব দেব সরকারকে। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ ত্রিপুরার বিজেপি সরকার মানছে না বলে অভিযোগ ছিল তৃণমূলের। আদালত অবমাননার অভিযোগ আনা হয় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+