অবশেষে কিছুটা স্বস্তি, সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

অবশেষে কিছুটা স্বস্তি, সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। রিয়া চক্রবর্তীর আবেদনের প্রেক্ষিতে আজ এই রায়দান করেছে শীর্ষ আদালত। পাটনায় সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে যে এফআইআর করেছিলেন সেই এফআইআর মুম্বইয়ে ট্রান্সফারের জন্য আবেদন জানিয়েছিলেন রিয়া। সুশান্তের পরিবারের অভিযোগ তাঁকে হত্যা করা হয়েছে। এবং এই ঘটনায় জড়িত রয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। তাই বারবার সুশান্তের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল।

সিবিআই তদন্তের নির্দেশ

সিবিআই তদন্তের নির্দেশ

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অভিেনত্রী রিয়া চক্রবর্তীর এফআইআর ট্রান্সফারের আবেদনের রায়দানে এই নির্দেশ দেন বিচারপতি হৃষিকেশ রায়। পাটনায় সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর রায় রিয়ার বিরুদ্ধে এফআইআর করেছিলেন। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল সিবিআই তদন্তে সম্মতি রয়েছে। তার পরেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রকে সহযোগিতার নির্দেশ

মহারাষ্ট্রকে সহযোগিতার নির্দেশ

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তে মহারাষ্ট্র সরকারকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুশান্তের মৃত্যুর তদন্তে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল মুম্বই পুলিসের বিরুদ্ধে। সুশান্তের মৃত্যুর ঘটনায় জড়িত দের আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছিল মুম্বই পুলিসের বিরুদ্ধে। ৫৬ পাতার রায়ে বিচারপতি জানিয়েছেন মহারাষ্ট্র সরকারকে যথাযত তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে

 আদিত্য ঠাকরের যোগ

আদিত্য ঠাকরের যোগ

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে শিবসেনা সুপ্রিমো আদিত্য ঠাকরের যোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। সেকারণেই মুম্বই পুলিস রিয়াকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিহার পুলিসকে সুশান্তের মৃত্যুর সঠিক তথ্য পর্যন্ত দেওয়া হচ্ছে না বলে দাবি করেছিল সুশান্তের পরিবার।

সুশান্তের টাকা গায়েব

সুশান্তের টাকা গায়েব

সুশান্ত সিং রাজপুরে অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা গায়েব। সেই টাকা কীভাবে গায়েব হল এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ইডি। এই নিয়ে সুশান্তের বান্ধবী রিয়া এবং তাঁর পরিবারকে কয়েক দফায় জেরাও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+