ডিভোর্স পেতে ৬ মাস অপেক্ষার প্রয়োজন নেই, বিবাহ বিচ্ছেদ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বিবাহ বিচ্ছেদ নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে আবার বিবাহ বিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জে কে মহেশ্বরীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
মামলায় বলা হয়েছে ৬ মাস বিবাহ বিচ্ছেদের জন্য অপেক্ষা করতে না হলেও বেশ কিছু শর্ত থাকবে বলে আদালত জানিয়েছে। যেসব ডিভোর্সের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হওয়া একেবারেই সম্ভব নয় বলে মনে করবেন বিতারক বা বিচারপতি সেসব মামলায় ৬ মাস অপেক্ষার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

অর্থাৎ আগে হিন্দু িববাহ আইন অনুযায়ী যেকোনও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ৬ মাস অপেক্ষা করতে হত। এবং দম্পতিকে ৬ মাস আলাদা থাকতে হত। এখন থেকে আর সেই আইন প্রযোজ্য হবে না। ৬ মাস অপেক্ষা করার প্রয়োজন নেই। অবশ্যই তার জন্য সেরকম বিচ্ছেদের মামলা হতে হবে। অর্থাৎ যে মামলায় পরিবারিক হিংসা এমন কোনও ঘটনা রয়েছে যেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতি হওয়ার কোনও সুয়োগই নেই।
হিন্দু বিবাহ আইনের ১৪২ নম্বর ধারায় বিবাহ বিচ্ছেদের আবেদনকারী দম্পতির ৬ মাসের আপেক্ষা আবশ্যিক। এমনকী দুজনের সম্মতি থাকলেও তাতেও ৬ মাস অপেক্ষা করতে হয়। সাংবিধানে অন্তত তাই বলা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই ৬ মাস অপেক্ষার আবশ্যিকতায় ছাড় দিয়েছে। তার জন্য শর্তও দেওয়া হয়েছে। কোন ক্ষেত্রে এগুলি মানতে হবে।

এই রায় দেওয়ার সময় পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে ৬ মাস অপেক্ষা যেমন করতে হবে না বিশেষ ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের জন্য সেরকমই ভরণ পোষণ, সন্তানের খরচ সহ যাবতীয় বিষয়কে ভাবনা চিন্তা করেই এই রায় দিয়েছে শীর্ষ আদালত। কাজেই যাঁদের জন্য ৬ মাস অপেক্ষা করাটা বিবাহ বিচ্ছেদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল সুপ্রিম কোর্টের এই রায়ের পর কিছুটা স্বস্তি পাবেন তাঁরা।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications