কয়লাকান্ডে রক্ষাকবচ পেল মূল অভিযুক্ত লালা, ৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না জানিয়ে দিল সুপ্রিমকোর্ট
কয়লাকান্ডে রক্ষাকবচ পেল মূল অভিযুক্ত লালা, ৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না জানিয়ে দিল সুপ্রিমকোর্ট
ভোটের আগে কয়লাকাণ্ডের তদন্তে নয়া পদক্ষেপ। সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পেলেন কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি রফে লালা। সুপ্রিম কোর্টের কাছে গ্রেফতারি এড়ানোর আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনের প্রেিক্ষতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আগামী ৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না অনুপ মাজিকে। ফের ৬ এপ্রিল মামলার শুনানিতে পরবর্তী সিদ্ধান্ত জানান হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

একুশের ভোটকে টার্গেট করেই সিবিআই কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কয়লাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিনয় মিশ্রের নামে রেড কর্নার নোটিস জারি করেছে সিবিআই। তার বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছিল। বিনয় মিশ্র এবং লালার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয়েছে বিনয় মিশ্রের ভাইকেও। এদিকে আবার কয়লাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের েসকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শ্যালিকাকেও জেরা করেছেন তদন্তকারীরা। জেরায় অভিষেকের স্ত্রী রুজিরার অ্যাকাউন্ড থেকে একাধিক লেনদেনের অভিযোগ করেছে।
কয়লাপাচারের ঘটনায় আবার মাওবাদীদের যোগ মিলেছে। কয়লা পাচারের টারা মাওবাদীদের পাঠানো হতো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এদিকে লালার আইনজীবী আগেই গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। লালার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট । তদন্তকারীদের দাবি লালা বিদেশে পালানোর ছক কষছে। সেটা আটকাতেই তৎপর হয়ে উঠেছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications