Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্মীয় রীতি মেনেই শেষকৃত্য হয়েছে, এনকাউন্টারে নিহত ছেলের দেহ হস্তান্তরের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ধর্মীয় রীতি মেনেই শেষকৃত্য হয়েছে, এনকাউন্টারে নিহত ছেলের দেহ হস্তান্তরের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

জম্মু ও কাশ্মীরে হায়দারপোরা এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত আমির ম্যাগ্রের বাবার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আমিরের বাবা মহম্মদ লতিফ ম্যাগ্রে ছেলের দেহ হস্তান্তরের আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যের তরফে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আমিরের শেষকৃত্য করা হয়েছে।

ধর্মীয় রীতি মেনেই শেষকৃত্য হয়েছে, এনকাউন্টারে নিহত ছেলের দেহ হস্তান্তরের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত ও জেবি পারদিওয়ালার একটি বেঞ্চ হাইকোর্টের রায়কে বহাল রেখে আমির ম্যাগ্রার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আমিরের মৃতদেহ যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে প্রার্থনার অনুমতি দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, কোনও মৃতদেহ কবর দেওয়ার পর তাই আইনের হেফাজতে চলে আসে। কবর দেওয়ার পর কোনও মৃতদেহকে টানা-হেঁচড়া না করাই ভালো। যতক্ষণ না সেই মৃতদেহের সঙ্গে কোনও ন্যায়বিচার জড়িত থাকছে। অন্যদিকে, রাজ্য প্রশাসনের তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামায় জানানো হয়েছিল, সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনেই আমির ম্যাগ্রের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। সু্প্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আদালত আবেদনকারীর অনভূতিকে সম্মান জানাচ্ছে। কিন্তু আইনকে আইনের পথেই হাঁটতে হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে শ্রীনগরে হায়দারপোরা এনকাউন্টারে নিহত আমির ম্যাগ্রের মৃতদেহ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহম্মদ লতিফ ম্যাগ্রে। আদালতে লতিফ ম্যাগ্রে জানিয়েছেন, তাঁর ছেলে নির্দোষ ছিলেন। হায়দারপোরা এনকাউন্টারে তাঁর ছেলে নিহত হয়েছিলেন। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট যেখানে আমিরের দেহ করব দেওয়া হয়েছিল, সেখানে ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা করার অনুমতি দিয়েছিল। কিন্তু আমির দেহ হস্তান্তরে অস্বীকার করে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর প্রশাসনকে আমিরের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মহম্মদ লতিফ ম্যাগ্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন আইনজীবী অর্ধেন্দুমৌলি প্রসাদ। তিনি জানান, রাষ্ট্রের তরফে দাবি করা হয়েছে আমির ম্যাগ্রে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিলেন। আগেও সন্দেহভাজন সন্ত্রাসবাদীর দেহ তাদের গ্রামে বা শহরে, তাদের নিজের জায়গায় কবর দেওয়া হয়নি। এটা নতুন কিছু নয়। তরুণ সমাজ সন্ত্রাসের দিকে তাড়াতাড়ি ঝুঁকে যায়। তাই রাষ্ট্র সচেতনভাবেই নিজের গ্রাম বা শহরে কবর দেওয়ার বা শেষকৃত্য করার সিদ্ধান্ত থেকে বিরত থাকে। তাছাড়া আমির ম্যাগ্রার ২০২১ সালের নভেম্বরে মৃত্যু হয়েছে। এখন দেহ পচে গলে গিয়েছে। আদালতে আমির ম্যাগ্রের দেহ হস্তান্তরের বিরোধিতা করে আইনজীবী অর্ধেন্দুমৌলি বুরহান ওয়ানির প্রসঙ্গ তোলেন। বুরহান ওয়ানির মৃতদেহ হস্তান্তর করা হয়েছিল। তারপর কাশ্মীরে উত্তেজনা দেখা দিয়েছিল। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

সুপ্রিম কোর্টে আবেদনকারীর আইনজীবী আনন্দ গ্রোভার বলেন, আমির ম্যাগ্রের শেষকৃত্য করতে গিয়ে নতুন করে কোনও উদ্বেগের সৃষ্টি হবে না। একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে মহম্মদ লতিফ ম্যাগ্রে শুধু তাঁর ছেলের শেষকাজ করতে চাইছেন। এটা তাঁর পবিত্র অধিকার। এই অধিকার থেকে তাঁকে যেন বঞ্চিত না করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+