নির্বাচনী বন্ড নিয়ে ফের সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে SBI! সব তথ্য প্রকাশের নির্দেশ, দিতে হবে হলফনামাও

নির্বাচনী বন্ড নিয়ে ফের সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে এসবিআই। সোমবার সুপ্রিম কোর্ট শুনানির সময় বলেছে, নির্বাচনী বন্ড নিয়ে এসবিআই-এর কখনই সিলেকটিভ হওয়া উচিত নয়। নির্বাচনী বন্ডের অনন্য নম্বর না প্রকাশ করা নিয়ে এই মন্তব্য সুপ্রিম কোর্টের। এদিন সর্বোচ্চ আদালত এসবিআইকে নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ প্রকাশের নির্দেশ দিয়েছে।

শীর্ষ আদালত এসবিআইকে দেওয়া নির্দেশে বলেছে, ২১ মার্চ বিকেল পাঁচটার মধ্যে তাদের হলফনামা দাখিল করে বলতে হবে, নির্বাচনী বন্ড নিয়ে ব্যাঙ্কের কাছে থাকা সব তথ্য প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, বর্ণ সংখ্যার নম্বর, ক্রমিক নম্বর যদি থাকে তা প্রকাশ করতে হবে।

SBI to disclose all information about election bonds

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, এসবিআই চেয়ারম্যানকে ২১ মার্চ বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে বন্ডের সব বিবরণ ঘোষণা করার পরে হলফনামা দাখিল করতে হবে, সেখানে বলতে হবে কোনও বিবরণ চাপা দেওয়া হয়নি।

এসবিআইকে আলফানিউমেরিক নম্বর ও বন্ডের ক্রমিক নম্বর-সহ সব বিবরণ প্রকাশ করতে হবে। এসবিআই থেকে তথ্য পাওয়ার পরে নির্বাচন কমিশনকে তাদের ওয়েবসাইকে বিষদ বিবরণ প্রকাশ করতে হবে।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, সর্বোচ্চ আদালত এসবিআইকে বন্ড নম্বর-সহ বিশদ বিবরণ প্রকাশ করতে বলেছিল। এসবিআই-এর কাছে থাকা বন্ড সম্পর্কীয় সব তথ্য প্রকাশ করতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এব্যাপারে এসবিআইকে হলফনামা দিয়ে বলতে হবে, তারা কোনও তথ্য চাপা দেয়নি। পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন সঞ্জীব খান্না, বিআর গাভাই, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র।

সর্বোচ্চ আদালতে এসবিআই-এর থাকা সিনিয়র আইনজীবী হরিশ সালভে শীর্ষ আদালতকে বলেছেন, নির্বাচনী বন্ড সংক্রান্ত সব তথ্যই দেওয়া হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, সরকারের লক্ষ্য ছিল কালো টাকা রোধ করা। সেই কারণে শীর্ষ আদালতকেই জানাতে হবে, রায় কীভাবে কার্যকর করা হচ্ছে।

এব্যাপারে প্রধান বিচারপতি বলেছেন, বিচারপতি হিসেবে তারা কেবল আইনের শাসনের ওপরে রয়েছেন এবং সংবিধান অনুযায়ী কাজ করছেন। তারা শুধুমাত্র রায়ের নির্দেশনা কার্যকর করছেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, নির্বাচনী বন্ড সংখ্যা প্রকাশ না করার জন্য এবং এর ফলে আগের রায় সম্পূর্ণ ভাবে না মানার জন্য সুপ্রিম কোর্ট আগেও এসবিআইকে তিরস্কার করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+