সানি লিওনের এক বিজ্ঞাপনে গুজরাতে লাফিয়ে বাড়ল কন্ডোমের বিক্রি
গুজরাত স্টেট ফেডারেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, নবরাত্রি উপলক্ষ্যে গুজরাতে কন্ডোম ও কনট্রাসেপ্টিভের বিক্রি প্রতিবারের মতোই অনেক বেড়ে গিয়েছে।
সানি লিওনের বিতর্কিত কন্ডোমের বিজ্ঞাপনের পরই গুজরাতে নবরাত্রিতে কন্ডোমের বিক্রি বেড়ে গিয়েছে হুহু করে। কিছু গেরুয়াবাহিনীর সদস্যরা আহমেদাবাদ শহরের বেশকিছু জায়গায় হোর্ডিং খুলে নেওয়ার ঘটনায় প্রতিবাদ করার পর তা প্রচারে আসে। বিজ্ঞাপনটি বাতিল করারও দাবি ওঠে। তবে নেতিবাচক পথে হলেও সানি ও সেই সংস্থার প্রচারের পালে যে জোর হাওয়া লেগেছে তা বলাই বাহুল্য।

গুজরাত স্টেট ফেডারেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, নবরাত্রি উপলক্ষ্যে গুজরাতে কন্ডোম ও কনট্রাসেপ্টিভের বিক্রি প্রতিবারের মতোই অনেক বেড়ে গিয়েছে। সবমিলিয়ে এবছর কন্ডোমের বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ।
অ্যাসোসিয়েশনের বক্তব্য, অন্যান্যবার নবরাত্রিকে কন্ডোম ও কনট্রাসেপ্টিভের বিক্রি বাড়ে ঠিকই তবে এবার অনেক আগে থেকেই তা আকাশ ছুঁয়েছে। বেশ কিছু পানের দোকানে যেগুলি রাত পর্যন্ত খোলা থাকে, সেগুলিতে কন্ডোমের বিক্রি বেড়ে গিয়েছে।
পাশাপাশি এটাও জানা গিয়েছে, যে সংস্থার কন্ডোমের বিজ্ঞাপনে সানি লিওনের ছবি সহ হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছিল আহমেদাবাদ শহর, সেই সংস্থার ওষুধ প্রেসক্রিপশনে লিখতে অনেক চিকিৎসককে নিষেধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, একটি প্রচলিত কন্ডোম সংস্থার হয়ে বিজ্ঞাপনে মুখ দেখান সানি লিওনি। সেই বিজ্ঞাপনের হোর্ডিং গুজরাতের রাস্তায় টাঙানো হতেই শুরু হয় অশান্তি। সুরাতের একটি গোষ্ঠী এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। নবরাত্রি শুরুর আগেই শহরের নানা প্রান্তে হোর্ডিং লাগানো হয়। গুজরাতি ভাষায় বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লেখা ছিল 'এই নবরাত্রিতে খেলা করুন, তবে ভালোবেসে।' পরে হোর্ডিং সরিয়ে নেওয়া হলেও সানি প্রচারের যে কাজ করতে নেমেছিলেন তা সংস্থার হয়ে অল্প সময়েই করে দিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications