কোটি বছরের পুরানো শালগ্রাম শিলা অযোধ্যায় পৌঁছতেই বিশেষ পুজো শুরু! তৈরি হবে রাম বিগ্রহ
নেপালের এই নদীতেই নাকি পাওয়া যায় শালগ্রাম শিলা। যা কিনা বিষ্ণুর সঙ্গে জড়িত। আর পাথরেই গড়ে উঠবেন শ্রী রাম। আর সেই পাথর ঘিরেই এখন উন্মাদনা রাম নগরী জুড়ে
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগেই রামমন্দির খুলে দেওয়ার ঘোষণা করেছেন অমিত শাহ। ঘোষণা অনুযায়ী, ১লা জানুয়ারিতেই খুলে যাবে মন্দিরের দরজা। যা ভোটের আগে রীতিমত মাস্টারস্ট্রোক হবে বিজেপির কাছে। আর সেই লক্ষ্যেই যুদ্ধকালীন তৎপরতায় মন্দির তৈরির কাজ চলছে। আর এর মধ্যে নেপাল থেকে রাম নগরী অযোধ্যায় এসে পৌঁছে গেল দুটি বিশাল শালগ্রাম শিলা। যা কিনা ভগবান বিষ্ণুর প্রতীক বলেই হিন্দু ধর্মে বিশ্বাস।

মঙ্গলবার রাতে বিশেষ পাথরগুলি পৌঁছয় অযোধ্যায়
দীর্ঘপথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে বিশেষ পাথরগুলি সেখানে পৌঁছয়। কার্যত পাথর পৌঁছানো মাত্রই সেখানকার মানুষের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়ে যায়। কেউ ধুপ-ধুনো দেখিয়ে পুজো করে স্বাগত জানান আবার কেউ রামের নামে ধ্বনি দিতে থাকেন। বলে রাখা প্রয়োজন, নেপালের গন্ডকী নদী থেকে শিলাগ্রাম শিলাগুলিকে বের করা হয়। পাথরগুলি এতটাই বড় যে ট্রাক থেকে নামাতে চারটি ক্রেন নিয়ে আসা হয়।

দেব শিলার বিশেষ পুজো হচ্ছে।
অন্যদিকে নেপাল থেকে অযোধ্যা নিয়ে আসার সময়ে এই পাথরগুলিকে দেখার জন্যে বিশাল মানুষের ভিড় দেখা যায় রাস্তার দুপাশে। এমনকি ভারত-নেপাল সীমান্তে কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। তবে নেপাল থেকে আসার আগে এই পাথরগুলির জানকী মন্দিরে বিশেষ পুজো করা হয়। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে বৈদিক মন্ত্রচারণের মাধ্যমে দেব শিলার বিশেষ পুজো হচ্ছে। একই সঙ্গে জল দিয়ে পাথরগুলিকে 'অভিষেক' করা হয়। আর এরপরেই সেগুলিকে রাম মন্দির সমিতির হাতে তুলে দেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, অযোধ্যায় তৈরি হওয়া রামমন্দিরের নির্মানের সব দায়িত্ব রয়েছে এই সংগঠনের হাতেই।

রাম মূর্তি তৈরিতে এই পাথর কেন
নেপাল থেকে দুটিও ট্রাকে নিয়ে আসা পাথরগুলির একটির ওজন ২৬ টন। আরেকটি ১৪ টন। মূলত মন্দিরের গর্ভগৃহে যে রাম মুর্তি তৈরি হবে তাতে এই পাথরগুলিকে ব্যবহার করা হবে। যা কিনা নেপালের কালী গণ্ডকী নদীতে পাওয়া যায়। কিন্তু রাম মূর্তি তৈরিতে এই পাথর কেন প্রয়োজন? জানা যাচ্ছে, নেপালের নদীতে পাওয়া এই শিলাগুলি আসল শিলাগ্রাম। হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী এই শিলা ভগবান বিষ্ণুর প্রতীক। আর সেই কারনেই এই সিদ্ধান্ত।

পাথরেই ঘুরবে খেলা
রামমন্দিরকে সামনে রেখে একাধিকবার ভোটের কথা বলেছেন মোদী-শাহেরা। এই অবস্থায় পালটা তোপ দাগে বিরোধীরা। রামমন্দিরের নামে ভোট কতদিন তা নিয়ে প্রশ্ন। এই অবস্থায় গত কয়েকদিন আগে শাহের ঘোষণা নয়া মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, রামের নামেই আগামী লোকসভা নির্বাচন পাড় করতে চান মোদী-শাহেরা।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications