খাদ্যশস্য থেকে ওষুধ সবকিছুর পর্যাপ্ত স্টক আছে, নয়া লকডাউনের ঘোষণার পরই আশ্বস্ত করলেন অমিত শাহ

রাজ্য, জেলা ও এলাকাগুলিকে ২০ এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে

করোনা ভাইরাসের সংক্রমণ যাতে দেশবাসীকে ছুঁতে না পারে সেইজন্য মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন যে দেশে পর্যাপ্ত পরিমাণে খাবার, ওষুধ ও অন্য প্রয়োজনীয় পণ্য রয়েছে। শাহ রাজ্য সরকারগুলিকে জানিয়েছেন যে লকডাউন যেন ঠিকভাবে পালন করা হয় কিন্তু কেউ কোনও সমস্যায় যাতে না পড়ে। তিনি অবস্থাপন্ন মানুষদের কাছে আবেদন করেছেন যে সামনে এগিয়ে এসে এই সঙ্কটের সময় গরীব মানুষের পাশে এসে দাঁড়াতে।

টুইট অমিত শাহের

টুইট অমিত শাহের

টুইটারে অমিত শাহ রাজ্য সরকারগুলিকে কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য বলেছেন। তিনি টুইট করে এও জানান যে স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরা, পুলিশ ও অন্য যাঁরা এই সঙ্কটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাঁদেরকে সম্মান দিন।

রাজ্য–জেলা ও এলাকাগুলিকে ২০ এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণ

রাজ্য–জেলা ও এলাকাগুলিকে ২০ এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এর সঙ্গে এও যোগ করেছেন যে সব জেলা, এলাকা, রাজ্যগুলিকে ২০ এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। দেখা হবে প্রত্যেকটা রাজ্য লকডাউনের সব নিয়ম মেনে চলছে কিনা। যে সব রাজ্যে হটস্পট আর বাড়ছে না সেইসব রাজ্যে কিছু পরিষেবা চালু করা যেতে পারে তবে কিছু শর্ত থাকবে কেন্দ্রের।।

ভারতে করোনা আক্রান্ত ছাড়িয়েছে ১০ হাজার

ভারতে করোনা আক্রান্ত ছাড়িয়েছে ১০ হাজার

ভারতে করোনা ভাইরাসের কেস দশ হাজার অতিক্রম করেছে। নিশ্চিত করোনা ভাইরাসের কেসের সংখ্যা ১০,৩৬৩টি ও মৃত্যু ৩৩৯ জনের। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত ১,০৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ১,২১১টি নতুন কেস ও ৩১ জনের মৃত্যু হয়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা প্রভাব দেখা দিয়েছে। এখানে ২,৩০০ কেস ও ১৬০ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের পর নাম রয়েছে দিল্লির, যেখানে করোনা পজিটিভের কেস ১৫০০ ছাড়িয়ে গিয়েছে ও ২৮ জন মারা গিয়েছে। ৩০ জন করোনা রোগী সুস্থ হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। দিল্লির পর নাম রয়েছে তামিলনাড়ুর, এখানে ১,১৭৩টি কেস ও ১১ জনের মৃত্যুর খবর রয়েছে। অমিত শাহ এও জানিয়েছেন যে বিএসএফের পক্ষ থেকে ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্তে সব কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+