নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার
নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ বিনিয়োগকারীদের জন্য এল স্বস্তির খবর। ২০২৬ ও ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রকের তরফে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
এ নিয়ে টানা অষ্টম ত্রৈমাসিকেও একই নীতি বজায় রাখল মোদী সরকার। পিপিএফ, এনএসসি, মাসিক আয় প্রকল্প (এমআইএস), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা সব ক্ষেত্রেই সুদের হারে কোনও পরিবর্তন আনা হয়নি। বিশেষভাবে উল্লেখযোগ্য, বহুল জনপ্রিয় পিপিএফ প্রকল্পে ২০২০ সালের ১ এপ্রিল থেকে টানা পাঁচ বছর ধরে সুদের হার স্থির রয়েছে ৭.১ শতাংশে।

অর্থনীতির হিসেব বলছে, সুদের হার কম থাকলে শিল্পক্ষেত্রে বিনিয়োগ বাড়ে, চাঙা হয় শেয়ার বাজারও। পাশাপাশি বন্ড ইল্ডও সেই অনুযায়ী নিম্নমুখী হয়। তবে এর উল্টো পিঠে রয়েছে নির্দিষ্ট সুদ নির্ভর মানুষের বাস্তবতা বিশেষ করে প্রবীণ নাগরিকদের কাছে এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসা।
বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৮.২ শতাংশ সুদ মিলছে, যা এই মুহূর্তে সবচেয়ে বেশি। একই হার বজায় রয়েছে কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষার প্রকল্প সুকন্যা সমৃদ্ধিতেও। অন্যদিকে, জনপ্রিয় এনএসসি প্রকল্পে সুদের হার স্থির রয়েছে ৭.৭ শতাংশে।
ভোটের আবহে এই সিদ্ধান্তকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কারণ, নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল বিশাল একটি শ্রেণির কাছে এই প্রকল্পগুলিই নিরাপদ সঞ্চয়ের অন্যতম ভরসা যাঁদের সমর্থন রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications