নির্বাচনী প্রচারে ত্রিপুরা! তারকা প্রচারকদের তালিকা তৈরি বিজেপি ও কংগ্রেসের

রাজ্যের দুই আসনে ১১ ও ১৮ এপ্রিল নির্বাচন। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে প্রচার। বিজেপি ও কংগ্রেসের তরফ থেকেত্রিপুরায় তারকা প্রচারকদের তালিকা তৈরি করে ফেলা হয়েছে।

রাজ্যের দুই আসনে ১১ ও ১৮ এপ্রিল নির্বাচন। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে প্রচার। বিজেপি ও কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরায় তারকা প্রচারকদের তালিকা তৈরি করে ফেলা হয়েছে। এই তালিকায় রয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সেলিব্রিটিরা।

নির্বাচনী প্রচারে ত্রিপুরা! তারকা প্রচারকদের তালিকা তৈরি বিজেপি ও কংগ্রেসের

আগরতলায় অমিত শাহের প্রচারে রোড শো করবেন বলে জানা গিয়েছে। যাতে প্রচুর সংখ্যায় দলীয় কর্মী সমর্থকরা যোগ দেবেন বলে জানা গিয়েছে।

অন্যদিনে ৬ এপ্রিল উদয়পুরে প্রধানমন্ত্রীর সভা নিয়েও সাজো সাজো রব। মোদী এই সফরে উত্তর-পূর্বে বেশ কিছু সভা করবেন বলে জানা গিয়েছে।

কংগ্রেসের তরফে তারকা প্রচারকদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। তালিকায় রয়েছেন ১৮ জন। যাঁদের মধ্যে প্রথমেই রয়েছেন রাহুল গান্ধী। ছাড়াও প্রিয়ঙ্কা গান্ধী, সচিন পাইলট, নভজ্যোত সিং সিধু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মুকুল সাংমা। আর অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া নাগমা।

রাহুল গান্ধী ইতিমধ্যেই ১৮ মার্চ খুমলাং-এ সভা করেছেন। প্রদেশ কংগ্রেসের সাধারণা সম্পাদক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারকা প্রচারকদের রাজ্যে আসার দিন শীঘ্রই জানানো হবে।

ত্রিপুরা দুদফায় নির্বাচন। পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন হবে ১১ এপ্রিল আর পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আাসনে নির্বাচন হবে ১৮ এপ্রিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+