প্রদীপের নীচেই অন্ধকার! ১০০ কোটি টিকাকরণের মুখে দাঁড়িয়েও কেন উদ্বেগ বাড়ছে ভারতকে নিয়ে
প্রদীপের নীচেই অন্ধকার! ১০০ কোটি টিকাকরণের মুখে দাঁড়িয়েও কেন উদ্বেগ বাড়ছে ভারতকে নিয়ে
ইতিমধ্যেই ভারত ১০০ কোটি টিকাকরণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। যা নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে স্বাস্থ্য মহলে। কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ। পরিসংখ্যানে ফলাও করে আশার কথা বলা হলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। আদপে দেখা যাচ্ছে বর্তমানে গোটা দেশের মাত্র ২০ শতাংশ মানুষ করোনা টিকার একটি সম্পূর্ণ সহজ কথা দুটি ডোজই পেয়েছেন।

প্রদীপের নীচেই অন্ধকার
আরও সহজ ভাবে বললে গোটা দেশ বর্তমানে ১০০ কোটি টিকাকরণের দোরগোড়ায় পৌঁছে গেলেও মোট টিকাপ্রাপ্তদের মধ্যে এখনও পর্যন্ত ৮০ শতাংশ মানুষই দ্বিতীয় ডোজ পাননি। গোটা দেশের ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ২০ শতাংশ মানুষই মাত্র পেয়েছেন দুটি ডোজ। দুটি ডোজের পরিসংখ্যান বাদে গোটা দেশের মোট জনসংখ্যার নিরিখে এখনও পর্যন্ত ৫১ শতাংশ মানুষ একটি টিকা ডোজ পেয়েছেন বলেও জানা যাচ্ছে।

কেন বাড়ছে উদ্বেগ
অনযদিকে প্রতিবেশি চিন আবার টিকাকরণে ভারতকে জোরদার টক্কর দিচ্ছে। টিনের মোট জনসংখ্যার মধ্যে ১০০ কোটি ৫০ লক্ষের বেশি মানুষ করোনা টিকার দুটি ডোজই পয়েছেন বলে জানা যাচ্ছে। আরও সহজ করে বললে মোট জনসংখ্যার ৭৫ শতাংশ মানুষ করোনা টিকার দুটি ডোজ পেয়ে গিয়েছে। অন্যদিকে টিকাকরণে নতুন করে গচি বাড়িয়েছে আমেরিকাও। সেখানে ভারতের টিকাকরণ চিত্র উপর থেকে নতুন আশার কথা শোনালেও বাস্তাব চিত্রে বাড়ছেস উদ্বেগ।

সংক্রমণের পারাপতনে নতুন রেকর্ড
এদিকে করোনা টিকার একটি ডোজে যে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া সম্ভব নয় তা আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এমনকী করোনা প্রতিরোধে বরাবরই বুস্টার ডোজে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। সেখানে ভারতের এই অবস্থা ভাবাচ্ছে সকলকে। অন্যদিকে আশার কথা এই যে দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ধারাবাহিক ভাবে কমছে। সোমবার প্রায় আট মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের নীচে নেমে যায়।

কী বলছে করোনা পরিসংখ্যান
পরিসংখ্যান বলছে সোমবারের তেকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কিছুটা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এখনও পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন সাড়ে ৪ লক্ষের বেশি মানুষ।












Click it and Unblock the Notifications