Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Stampede At Tirupati: তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৬, আহত অনেকে

Stampede At Tirupati: অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে মর্মান্তিক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে ৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ রাতেই দুর্ঘটনাটি ঘটেছে। বৈকুণ্ঠ একাদশী উদযাপনে খোলা হয়েছিল টোকেন কাউন্টার। সেখানেই হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনাটি ঘটেছে।

Stampede At Tirupati

এখনও অবধি জানা গিয়েছে, যে চারজন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে ১ মহিলা রয়েছেন। তিনি তামিলনাড়ুর সালেমের বাসিন্দা। জানুয়ারির ১০ থেকে ১৯ তারিখ অবধি বৈকুণ্ঠ দ্বার দর্শনের বন্দোবস্ত করা হয়েছে এই মন্দিরে। সেই দর্শনের টোকেন সংগ্রহের জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন কাউন্টারের সামনে। তখনই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, ভোর পাঁচটায় কাউন্টার খোলার কথা থাকলেও বিকেল থেকেই ভিড় বাড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। শ্রীনিবাসম, বৈরাগীপাত্তেড়া রমানাইডু স্কুল ও সত্যনারায়ণপুরমে পদপিষ্টের ঘটনার কথা জানা গিয়েছে।

শ্রীনিবাসমে মারা গিয়েছেন এক মহিলা পুণ্যার্থী। অনেকেই হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনায় অচেতন হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করে পরিস্থিতির উপর নজর রাখছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতির খোঁজ নেন। আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দেন।

সরকারি আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশও দেওয়া হয়েছে। ঠিক কী পরিস্থিতি থেকে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়। ব্যাপক ভিড়ের সম্ভাবনা আঁচ করেই ১০ থেকে ১২ জানুয়ারি টোকেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৮টি জায়গায়। পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত থাকা সত্ত্বেও কেন এমন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

বৈকুণ্ঠ দ্বার দিয়ে ভগবানের দর্শনের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী এই সময় ভিড় জমান তিরুপতি মন্দিরে। ভিড় সামাল দিতে টোকেনের বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তাতেও বিপত্তি এড়ানো গেল না। ১০ দিন ধরে যে উৎসব চলবে তাতে ভিড় সামাল দিতে কোন পন্থা নেওয়া হবে তাও বিশ্লেষণ করে দেখা হচ্ছে। সরকারের তরফেও সমস্ত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, কালই ঘটনাস্থলে যাবেন চন্দ্রবাবু নাইডু। দেখা করবেন আহতদের সঙ্গে। উৎসব উপলক্ষে মন্দিরে ব্যবস্থাপনা ঢেলে সাজানোর বিষয়ে জরুরি বৈঠকও সারবেন। ১০ জানুয়ারি ভোর সাড়ে চারটে থেকে বৈকুণ্ঠ দর্শন শুরু হবে। তারপর সূর্য দর্শন থাকবে। এদিনের দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। তবে কংগ্রেস নিশানা করেছে চন্দ্রবাবু ও তাঁর ডেপুটি পবন কল্যাণকে। চন্দ্রবাবুকে ড্রামা গুরু আখ্যা দিয়ে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর লিখেছেন, নাটক না করে গভর্ন্যান্সে মনোনিবেশ করা উচিত চন্দ্রবাবু, পবনদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+