Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উদ্ধব রাজি মহারাষ্ট্রের মসনদে বসতে! পাওয়ারের প্রস্তাবের পরই সঞ্জয় রাউতের বার্তা

শেষপর্যন্ত সব জল্পনার অবসান ঘটিযে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেই বসতে চলেছেন মহারাষ্ট্রের মসনদে। কংগ্রেস ও এনসিপিকেও মন্ত্রিসভায় সামিল করে স্থায়ী সরকার উপরহার দেওয়াই তাঁর চ্যালেঞ্জ।

শেষপর্যন্ত সব জল্পনার অবসান ঘটিযে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেই বসতে চলেছেন মহারাষ্ট্রের মসনদে। কংগ্রেস ও এনসিপিকেও মন্ত্রিসভায় সামিল করে স্থায়ী সরকার উপরহার দেওয়াই তাঁর চ্যালেঞ্জ। শিবসেনা নেতা সঞ্জয় রাউত শুক্রবার নিশ্চিত করেছেন যে, দলের প্রধান উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন।

উদ্ধব রাজি মহারাষ্ট্রের মসনদে বসতে! সঞ্জয় রাউতের বার্তা

সঞ্জয় রাউতের এই মন্তব্যের আগেই জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি তথা এনসিপি প্রধান শারদ পাওয়ার ঘোষণা করেছিলেন কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ঠাকরের নেতৃত্বে একটি সরকার গঠন করবে। সম্ভাব্য ক্ষমতাসীন জোটের সরকার পরিচালনার জন্য উন্নয়নের অ্যাজেন্ডা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করার মতো একজন ব্যক্তিত্ব চাই। তা পারেন উদ্ধব ঠাকরেই।

এরপরই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে তাঁর সম্মতি দিয়েছেন। অর্থাৎ আর কোনও সংশয় রইল না মহারাষ্ট্রে বিজেপি বিরোধী মহাজোট সরকার গড়তে। আর তা হলে মহারাষ্ট্রের কু্র্সিতে এই প্রথমবার বসতে চলেছেন শিবসেনার কেউ। এই প্রথমবার মহারাষ্ট্রের মসনদে বসতে চলেছে ঠাকরে বংশের কেউ।

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে ঠাকরে বংশ থেকে বসবেন উদ্ধব-পুত্র আদিত্য এমন দাবি প্রথম থেকেই উঠছিল। শেষপর্যন্ত উদ্ধবকে স্বয়ং বসতে হচ্ছে মসনদে। এখন উদ্ধব মুখ্যমন্ত্রী হলে ছ-মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে কোনও আসন থেকে। উদ্ধবের নাম পাওয়ার প্রস্তাব করার পর রাউত জানা উদ্ধব রাজি।

প্রাথমিকভাবে স্থির হয়েছে শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী হবেন, উপমুখ্যমন্ত্রী হবেন এনসিপির কেউ। আর কংগ্রেস পেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকার পদ। শারদ পাওয়ার জানান, মুখ্যমন্ত্রী পদে এমন একজনকে চাই, যিনি বিজেপির কাছ থেকে দাবি-দাওয়া আদায় করে আনতে পারেন। সেই কাজে উদ্ধবই প্রথম পছন্দ। তাই তাঁর নামই প্রস্তাব করেন শারদ পাওয়ার।

শিবসেনা এবার বিজেপির সঙ্গে জোট গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। পরোক্ষে এনসিপি কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়ে। এই পরিস্থিতিতে এককভাবে কেউই সংখ্যা গরিষ্ঠতা পায়নি। বিজেপি-শিবসেনা যৌথভাবে ম্যাজিক ফিগারে পৌঁছতে পারলেও উভয়ের মধ্যে সমঝোতা ভেস্তে যায়। শিবসেনা এনসিপি ও কংগ্রেসের সমর্থন আদায় করে কুর্সি দখল করতে চলেছে মহারাষ্ট্রে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+