দেশ–বিরোধী মিথ্যা ও ভুয়ো খবর প্রচার, ভারত–পাকিস্তানের ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র
দেশের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করার জন্য বৃহস্পতিবার কেন্দ্র আটটি ইউটিউব চ্যানেল, যার মধ্যে সাতটি ভারতের ও একটি পাকিস্তানের, একটি ফেসবুক অ্যাকাউন্ট ও দু'টি ফেসবুক পোস্ট ব্লক করে দিয়েছে। এই চ্যানেলগুলিতে ১১৪ কোটির বেশি বৃহৎ আকারে ভিউ আসত এবং এদের সাবসক্রাইবারের সংখ্যা ছিল ৮৫ লক্ষের ঊর্ধ্বে, জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

ব্লক করা এই ইউটিউব চ্যানেলগুলির মধ্যে রয়েছে লোকতন্ত্র টিভি (১২.৯০ লক্ষ সাবসক্রাইবার), ইউ অ্যান্ড ভি টিভি (১০.২০ লক্ষ সাবসক্রাইবার), এএম রজভি (৯৫,৯০০ সাবসক্রাইবার), গৌরবশালী পবন মিথিলাঞ্চল (৭ লক্ষ সাবসক্রাইবার), সরকারি আপডেট (৮০,৯০০ সাবসক্রাইবার) ও সব কুছ দেখো (১৯.৪০ লক্ষ সাবসক্রাইবার)। এগুলি সব ভারতের বলে জানিয়েছে মন্ত্রক। অন্যদিকে পাকিস্তানের ইউটিউব চ্যানেল নিউজ কি দুনিয়া-তে ৯৭ হাজার সাবসক্রাইবার রয়েছে। মন্ত্রকের মতে, এই ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে যে কনটেন্টগুলি প্রকাশ করা হত তার লক্ষ্যই ছিল ভারতের ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে ঘৃণার ভাব ছড়িয়ে দেওয়া। মন্ত্রকের পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, 'ব্লক করে দেওয়া ইউটিউব চ্যানেলগুলির একাধিক ভিডিওতে ভুয়ো দাবী করা হয়েছে। ভুয়ো খবরের উদাহরণস্বরূপ ভিডিওতে বলা হত সরকার ধর্মীয় কাঠামো ধ্বংসের নির্দেশ দিয়েছে অথবা ধর্মীয় উৎসব পালনে নিষেধাজ্ঞা এবং ভারতে ধর্মীয় যুদ্ধের ঘোষণা।'
বিবৃতিতে এও বলা হয়েছে, 'এই ধরনের বিষয়বস্তু দেশের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার সম্ভাবনা রয়েছে।' কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক তথ্য প্রযুক্তি আইন ২০২১ সালের আওতায় থাকা জরুরি ক্ষমতা প্রয়োগ করে এবং ১৬ অগাস্ট কন্টেন্ট ব্লক করার আদেশ জারি করেছে। প্রসঙ্গত, ইউটিউব চ্যানেলগুলি ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর এইসব বিষয়ের ওপর একাধিক ভুয়ো খবর পোস্ট করে থাকে। মন্ত্রক বহুদিন ধরেই এদের ওপর নজর রাখছিল এবং এও জানিয়েছে যে এইসব কনটেন্টগুলি সম্পূর্ণ ভুয়ো এবং জাতীয় নিরাপত্তা ও বিদেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল।
ইউটিউব বা যে কোনও সোশ্যাল মিডিয়ার কনটেন্ট তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯এ ধারার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রক জানিয়েছে, ব্লক ভারতীয় ইউটিউব চ্যানেলগুলি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে এরা ভুয়ো ও সংবেদনশীল থাম্বনেইল, সংবাদ সঞ্চালকের ছবি ও নির্দিষ্ট টিভি চ্যানেলের ভুয়ো লোগো ব্যবহার করে ভিউয়ার্সদের বিভ্রান্ত করে এটা বিশ্বাস করায় যে এই খবরগুলি সত্য। মন্ত্রকের ব্লক করা সমস্ত ইউটিউব চ্যানেল তাদের ভিডিওগুলিতে যে বিজ্ঞাপন প্রদর্শন করছিল তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি, জনশৃঙ্খলা এবং ভারতের বৈদেশিক সম্পর্কের জন্য ক্ষতিকর ভুয়ো সামগ্রী রয়েছে। এখানে উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর থেকে মন্ত্রক ১০২টি ইউটিউব সংবাদ মাধ্যম ও একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications