Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Special Vande Bharat Express: ২০ তারিখ পর্যন্ত চলবে বন্দে ভারত! বড় ঘোষণা করে দিল রেল

Special Vande Bharat Express: উৎসবের মরশুমে দীর্ঘ সময় ধরে মারাত্মক ভিড় ট্রেনগুলিতে! ছটপুজোর আগে একেবারে 'বাদুড় ঝোলা' অবস্থা। ট্রেনের টিকিট পেতে হিমশিম। দেশজুড়ে ৭০০০ এরও বেশি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলওয়ে। এমনকি দিল্লি থেজে পাটনা রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেসও।

এটি দেশের সবথেকে দীর্ঘ রুটের সেমি বুলেট। ঘোষণা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর পর্যন্ত দিল্লি-পাটনা স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস (Special Vande Bharat Express) চালানো হবে। অর্থাৎ ছটপুজোর দিন পর্যন্ত। যা খবর, আগামী আরও কয়েকদিন এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

vande bharat

  • Special Vande Bharat Express: চলবে ২০ তারিখ পর্যন্ত

নয়া সিদ্ধান্ত অনুসারে বন্দে ভারত এক্সপ্রেস ছটপুজোর পরেও দিল্লি এবং পাটনার মধ্যে চলবে। নয়াদিল্লি এবং পাটনার মধ্যে উৎসব বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস (Special Vande Bharat Express) মোট একহাজার কিলোমিটার দূরত্বের মধ্যে চলে। তথ্য বলছে, ভারতের যে কটি বন্দে ভারত চলে এটির রুট সবথেকে দীর্ঘ। India.com কে দেওতা সাক্ষাৎকারে উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক (CPRO) জানিয়েছেন, উৎসবের শেষেও যাত্রীদের চাপ থাকবে। কাজের জায়গায় ফিরবেন। আর সে কথা মাথায় রেখে আরও কয়েকদিন আরও বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে বলে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, আগামী ৭ নভেম্বর পর্যন্ত বন্দে ভারত ট্রেন চালানোর কথা বলা হয় রেলের তরফে। যা খবর, পাটনা-দিল্লি রুটে এই ট্রেন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চালানো হবে। গত ৩০ অক্টোবর নয়াদিল্লি থেকে এবং পাটনা জংশন থেকে ৩১ অক্টোবর এই ট্রেনে সঞ্চালন শুরু হয়।

  • Special Vande Bharat Express: এক নজরে টাইমিং

নয়া দিল্লি-পাটনা নয়া দিল্লি উৎসব স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস নয়া দিল্লি স্টেশন থেকে পাটনা স্টেশন পর্যন্ত 8, 10, 13, 15, 17 এবং 20 নভেম্বর পর্যন্ত চলবে। অন্যদিকে পাটনা জংশন থেকে এই ট্রেনটি ৯, ১১, ১৪, ১৬, ১৮ এবং ২১ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লি যাবে।

নয়াদিল্লি থেকে পাটনা প্রায়ত ১০০০ কিমি দূরত্ব যাত্রা করতে উৎসব স্পেশাল বন্দে ভারতের (Special Vande Bharat Express) সময় লাগবে ১১ ঘণ্টা ৩৫ মিনিট। জানা গিয়েছে, এই রুটে যে বন্দে ভারত চালানো হচ্ছে তা একটি 'মিনি' ট্রেন। মাত্র ৮ কোচ যুক্ত করা হয়েছে।

নয়া দিল্লি-পাটনা উৎসব স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৮.২৫ মিনিটে নয়াদিল্লি স্টেশন থেকে ছাড়বে এবং রাত ৮টায় পাটনা জংশনে পৌঁছাবে। এরপরের ফের পাটনা জংশন থেকে এই ট্রেন সন্ধ্যা ৮ টার সময় ছাড়বে। নয়া দিল্লি পৌঁছবে সকাল সাড়ে ৭টায়।

  • Special Vande Bharat Express: এক নজরে ভাড়া

স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসে (Special Vande Bharat Express) দুটি কোঁচ আছে। চেয়ারকারের ভাড়া পড়বে ২৫৭৫ টাকা। এবং এক্সিকিউটিভ চেয়ারকারের ভাড়া পড়ছে ৪৬৫৫ টাকা।

  • Special Vande Bharat Express: একাধিক স্টপেজ

কানপুর স্টেশন
প্রয়াগরাজ জংশন
দিনদয়াল উপাধ্যায়
বক্সর
আরা জংশন

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+