NASA Astronaut Sunita Williams: জ্বলল প্রদীপ, হল যজ্ঞ, সুনীতার জন্য রাত জাগল ঝুলাসান
NASA astronaut Sunita Williams: ভোর সাড়ে তিনটেয় পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও আরও তিন মহাকাশচারী। তাঁর সেই ফেরার মুহূর্তের সাক্ষী থাকতে রাত জাগল তাঁর পৈতৃক গ্রাম গুজরাতের ঝুলাসান। সেখানে যেন শুরু হয়েছে অকাল দীপাবলি। ৯ মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়েছেন সুনীতা উইলিয়ামস। বারবার অভিযান বাধা পাওয়ায় তাঁর ফেরা নিয়ে তৈরি হয়েছিল উৎকন্ঠা। নাসা-র তরফে সবরকম চেষ্টা চলছিল।
অবশেষে স্পেস এক্স ও নাসার যৌথ অভিযানে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে এসেছেন সুনীতা ও বুচ উইলমোর। তাঁরা ফিরে আসার আগে থেকেই বিশেষ আরতি ও প্রার্থনা শুরু হয় ঝুলাসানে। নাসার মহাকাশচারী তথা ভারতীয় বংশদ্ভুত সুনীতা উইলিয়মসের এক ভাই দীনেশ রাওয়াল আমেদাবাদের একটি যজ্ঞের আয়োজন করেছিলেন বোনের (NASA astronaut Sunita Williams) জন্য।

নিরাপদে যাতে পৃথিবীতে পৌঁছতে পারেন সুনীতা সেই কামনা করেই করা হয় বিশেষ ওই যজ্ঞ। তাঁর জন্য প্রার্থনা করছিল গোটা গ্রামও। শুধু তাই নয়, বিভিন্ন মন্দিরেও বিশেষ পুজো করতে দেখা যায় বহু শুভানুধায়ীকে। তবে সময় যত গড়িয়েছে ততই ভারতীয়দের চোখেমুখে উৎকণ্ঠা ধরা পড়ে। চাপা টেনশন। সবার চোখ টিভিতে।
সাড়ে তিনটের সময় স্পেস এক্সের বিশেষ যান ফ্লোরিডার সমুদ্রে সফল ভাবে নামতেই একেবারে অকাল দীপাবলি দেখা যায় ঝুলাসানে। আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন ৮ থেকে ৮০ সমস্ত বয়সের মানুষেরা। রাতেই বাকি ফাটাতে দেখা যায় সেখানকার মানুষজনকে। এমনকী গানের তালে তালে চলে নাচও।
এমনকী চলে বিশেষ পুজোপাঠও। ঝুলসানের মানুষরা বলছেন, আজ শুধুই দিওয়ালী। উল্লেখ্য, সুনীতার বাবা দীপক পাণ্ডে গুজরাটের ঝুলাসানের বাসিন্দা ছিলেন। ১৯৫৭ সালে তিনি আমেরিকায় চলে যান। সুনীতার মা বনি জালোকার ছিলেন মার্কিন নাগরিক। বছর ২০ আগে মাইকেল জে উইলিয়ামসের সঙ্গে বিয়ে হয় সুনীতার। তবে সুনীতার ভারতের প্রতি টান যে রয়েছে, সে কথা বারবার প্রকাশ্য়ে এসেছে।
#WATCH | Mehsana, Gujarat | People express joy and perform aarti in Jhulasan - the native village of NASA astronaut Sunita Williams, for her safe return to Earth.
— ANI (@ANI) March 18, 2025
NASA's Boeing Starliner astronauts Sunita Williams and Barry Wilmore, along with two others, have undocked from the… pic.twitter.com/gLASnb369n
মহাকাশ থেকে কুম্ভমেলার ছবি পাঠিয়েছিলেন তিনি। শুধু তাই নয় এই দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে তাঁর সঙ্গে একটি গণেশ মূর্তি ছিল বলেও জানিয়েছেন তাঁর এক বোন ফাল্গুনী পাণ্ডে। তিনি আরও জানান, ভারতীয় খাবার খেতেও খুব ভালবাসেন সুনীতা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুনীতার উদ্দেশে একটি খোলা চিঠি দেন।
সেখানে তিনি লিখেছিলেন, সুনীতা যেন ফেরার পর ভারতে আসেন। আপাতত সুনীতা ও বাকি মহাকাশচারীদের সুস্থ হওয়ার অপেক্ষা। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে তাঁদের শরীরে একাধিক প্রভাব পড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।
#WATCH | Mehsana, Gujarat | People express joy and burst firecrackers in Jhulasan - the native village of NASA astronaut Sunita Williams after the successful Splashdown of SpaceX Dragon spacecraft carrying Crew-9 at Tallahassee, Florida
— ANI (@ANI) March 18, 2025
NASA's astronauts Sunita Williams and… pic.twitter.com/fKs9EVnPSf
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications