বুধবারই 'বাপি বাড়ি যা', জানালেন ডাক্তার শেঠি, কাজে যোগ দিতে বাধা নেই সুপার ফিট সৌরভের, চালাতে পারবেন বিমানও
বুধবারই বাড়ি ফিরছেন সৌরভ, কাজে যোগ দিতে বাধা নেই! চাইলেই 'বাপি বাড়ি যা',. জানালেন শেঠি
বুধবারই বাড়ি ফিরতে পারছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন ডাক্তার দেবী শেঠি। মঙ্গলবার গোটা দেশকে স্বস্তি দিয়ে প্রখ্যাত হৃগরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, খানিকটা বিশ্রাম নিয়ে বিসিসিআই সভাপতি ফের কাজে যোগ দিতে পারবেন। সুপার ফিট মহারাজ প্রয়োজনে মাঠে নেমে ফের ক্রিকেট খেলতে পারবেন বলে খানিকটা কোচের ঢঙেই হাসিমুখে জানিয়েছেন আদ্যন্ত দাদা ভক্ত চিকিৎসক।

সন্তুষ্ট শেঠি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছোন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রের গতি-প্রকৃতি দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। কলকাতার উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষের ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরে ডাক্তার শেঠি জানিয়েছেন বুধবারই সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

এখনই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি নয়
মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালের ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনার পর দেবী শেঠি জানিয়ে দেন, সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ রয়েছেন। বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রের বাকি দুটি ব্লকেজ ততটাও বিপজ্জনক নয় বলে জানিয়েছেন প্রখ্যাত ডাক্তার। তাঁর বক্তব্য, এখনই মহারাজের হৃদযন্ত্রে আর অ্যাঞ্জিওপ্ল্যাস্টির প্রয়োজন নেই। আগামী দুই সপ্তাহ বিসিসিআই সভাপতিকে নির্ভাবনায় থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার শেঠি।

বাড়ি ফিরেই কাজে যোগ
মঙ্গলবার দেবী শেঠি এও জানিয়েছেন যে বাড়ি ফিরেই কাজে যোগ দিতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি এতটাই ফিট যে তিনি ফের মাঠে নেমে ক্রিকেট খেলতে পারবেন বলেও জানিয়েছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। বলেছেন, প্রয়োজনে বিমানও চালাতে পারবেন মহারাজ। ডাক্তার শেঠির কথায়, এখন তো বাইপাস অপারেশন হওয়া রোগীরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন। সেখানে সৌরভের মতো ফিট অ্যাথলিটের জন্য এই বাউন্সার সামলানো বাঁ-হাতের ব্যাপার বলেও জানিয়েছেন শেঠি।

গত শনিবার ভর্তি
গত শনিবার বাড়ির জিমে গা ঘামানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রের একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়েছিল। এরপর থেকে মহারাজকে রক্ত তরল রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ ও কোলেস্টেরলের ওষুধ দেওয়া হচ্ছে বলে খবর। চনমনে মেজাজে খাচ্ছেন সাধারণ খাবার। আপাতত তিনি সম্পূর্ণ ফিট বলে জানানো হয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications