পাওয়া যাচ্ছে না ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার ওষুধ, মোদীকে চিঠি লিখলেন সোনিয়া
পাওয়া যাচ্ছে না ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার ওষুধ, মোদীকে চিঠি লিখলেন সোনিয়া
করোনার ধাক্কা সামলে ওঠার আগেই দেশে হাজির আরেক মহামারী ব্ল্যাক ফাঙ্গাস। একের পর এক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু বাড়ছে। তারমধ্যে ওষুধ সংকট দেখা দিয়েছে।এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাতে তিনি লিখেছেন, ব্ল্যাক ফাঙ্গাসের মত মারণ রোগের ওষুধ পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে সেটা সরবরাহ করা।

ব্ল্যাক ফাঙ্গাস মহামারী
ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আইনের আওতায় এনে চিকিৎসা করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারপরেই ব্ল্যাক ফাঙ্গাসকে মাহামারী হিসেবে ঘোষণা করেছে একাধিক রাজ্য। ইতিমধ্যেই একাধিক জায়গায় ব্ল্যাক ফাঙ্গাসে মারা গিয়েছেন। মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি। প্রায় সাড়ে পাঁচ হাজার জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। উত্তর প্রদেশ, দিল্লি, ওড়িশা, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ।

ওষুধ সংকট
ব্ল্যাক ফাঙ্গাস ভয়ঙ্কর আকার নিয়েছে। ভয়ঙ্কর এর মারণ ক্ষমতা। আক্রান্তের সংখ্যা যত বাড়ছে তত ওষুধের চাহিদা বাড়ছে। বাড়ছে ওষুধের সংকট। একাধিক রাজ্যে সরকারি হাসপাতালে ওষুধ সংকট দেখা দিয়েছে। এই নিয়ে চরম সমস্যায় পড়েছেন রোগীর পরিবারের লোকেরা। চিকিৎসকরাও সমস্যায় পড়ছেন এই নিয়ে।

প্রধানমন্ত্রীকে চিঠি সোনিয়ার
ব্ল্যাক ফাঙ্গাসের মত মারণ রোগের চিকিৎসার ওষুধ সংকট তৈরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। তাতে তিনি লিখেছেন কেন্দ্রের উচিত ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের ঠিকমতো যোগান দেওয়া। এই রোগের চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় করার দাবি জানিয়েছেন তিনি।

মোদীকে নিশানা
চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে সোনিয়া গান্ধী লিখেছেন,ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করে চুপ করে আছে কেন্দ্র। লিপোসর্নাল অ্যাম্ফোটেরিসিন ই-১ এই রোগের চিকিৎসার একটা বড় ওষুধ।কিন্তু বাজারে সেই ওষুধ পাওয়া যাচ্ছে না। চিকিৎসার খরচও বেশি। অথচ মোদী সরকার তার চিকিৎসা খরচ কমাতে কোনও পদক্ষেপ করছে না।












Click it and Unblock the Notifications