Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মনমোহন সিং ছিলেন 'পরাধীন' প্রধানমন্ত্রী! UPA সরকার নিয়ে বড় দাবি আরকে সিংয়ের

ইউপিএ সরকার চলে গিয়েছে দশ বছর। তারপরেই কাঁটা ছেড়া চলেছে। সেই সরকারে সনিয়া গান্ধীর প্রভাব থাকবে এটা স্বাভাবিক। কিন্তু তিনি মনমোহন সিংয়ের সিদ্ধান্ত বদলেরও নাকি ক্ষমতা রাখতেন, এমনটাই দাবি করেছেন মোদী সরকারের মন্ত্রী তথা ইউপিএ সময়ের স্বরাষ্ট্র সচিব আরকে সিং।

এবিপি নিউজের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং দাবি করেছেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সিদ্ধান্ত পরিবর্তন করতেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাজের মধ্যে পার্থক্য সংক্রান্ত প্রশ্নে এমনটাই মন্তব্য করেছেন তিনি। উদাহরণ হিসেবে তিনি জানিয়েছেন, ইউপিএ জমানায় দুর্যোগ ব্যবস্থাপনা শুরুর সময়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব ছিলেন।

manmohan singh

আরকে সিং দাবি করেছেন, সেই সময় দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত খসড়া তৈরি করা হয়। সেখানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তৈরি করা হয়। সিদ্ধান্ত হয় এর প্রধান হবেন প্রধানমন্ত্রী। এছাড়া এর সদস্যরা হবেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

সনিয়া গান্ধী সেই সময় চিঠি লিখে জানান, এমনটা হবে না। এর সদস্য হবেন প্রধানমন্ত্রী মনোনীত ব্যক্তি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল ওই চিঠি তাঁকে দেখিয়ে ছিলেন। সেই সময় তিনি (আরকে সিং) বলেছিলেন এটা ঠিক হবে না। শিবরাজ পাতিল ওই যুক্তিকে রাজি হয়েছিলেন বলে দাবি করেছেন আরকে সিং।

কিন্তু ২০ থেকে ২৫ দিন পরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের থেকে সনিয়া গান্ধীকে সম্বোধন করা একটি চিঠি আসে। সেখানে স্বাক্ষর ছিলেন প্রধানমন্ত্রীর, জানিয়েছেন আরকে সিং। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। যার চেয়ারপার্সন ছিলেন সনিয়া গান্ধী।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আরকে সিং বলেছেন, মনমোহন সিং একজন ভাল মানুষ। যদিও তিনি স্বাধীনভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারতেন না। অন্যদিকে নরেন্দ্র মোদী নিজেই সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিনি বলেন, এবার তিনি আরা থেকে জিতবেন। আরকে সিং দাবি করেছেন, তিনি মানুষের জন্য কাজ করেছেন, তাই তাঁর এত আত্মবিশ্বাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+