জমি বিলের বিরোধিতায় রামলীলা ময়দানে সভা করলেন রাহুল-সোনিয়া
নয়াদিল্লি, ১৯ এপ্রিল : কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জমি নীতির বিরোধিতায় আজ দিল্লির রামলীলা ময়দানে সহ সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে কৃষক সমাবেশ করল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধী, মনমোহন সিং, দিগ্বিজয় সিং সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।
অজ্ঞাতবাস থেকে ফিরে গতকাল পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের সঙ্গে নিজের বাসভবনে দেখা করে অভাব-অভিযোগের কথা বিস্তারিত শুনেছেন রাহুল। আজ সেসবকে মাথায় রেখেই মোদী সরকারকে কড়া শব্দে আক্রমণ শানান কংগ্রেসের যুবরাজ।

কৃষকরা তাঁদের কৃষিপণ্যের ন্যায্য সহায়ক মূল্য পাচ্ছেন না। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। তারও ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না। এসব জানিয়ে এদিনের সমাবেশের আগে গতকাল 'জমিন ওয়াপসি' নামে একটি ওয়েবসাইট চালু করেছে কংগ্রেস। সরকার জমি অধ্যাদেশ পাশ করাতে কীভাবে কি কি কৃষকবিরোধী উপায় নিয়েছে, তা তুলে ধরা হয়েছে সেখানে। সেই সঙ্গে বতর্মান আইন ও অধ্যাদেশের ফারাকও তুলে ধরা হয়েছে।
এমনিতে রাহুল গান্ধীর অনুপস্থিতিতে সোনিয়া গান্ধী কৃষকদের পাশে থাকতে ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে কড়া বার্তা দিয়েছেন। সভা করে যারপরনাই বিরোধিতাও করেছেন। আর সেটাই ছেলে রাহুল গান্ধীকে আন্দোলনে নামার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। এখন দেখার জয়রাম নরেশ, দিগ্বিজয় সিং ও অন্যান্য অনুগামী নেতাদের নিয়ে আগামিদিনে মোদী সরকারকে কতটা কোণঠাসা করতে পারেন রাহুল। পাশাপাশি কৃষকদের জন্য কতটা বেশি ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারেন এখন সেটাও দেখার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications