সোনার পাখনা গজিয়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা! তিহারে চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ সনিয়া, মনমোহনের
তিহার জেলে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
তিহার জেলে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ৫ সেপ্টেম্বর থেকে দুর্নীতির মামলায় তিহারে বন্দি রয়েছেন এই কংগ্রেস নেতা। গত সপ্তাহেই কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ এবং আহমেদ প্যাটেল চিদাম্বরমের সঙ্গে দেখা করেছিলেন।

২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে আইএনএক্স মিডিয়াকে সাহায্যের অভিযোগ উঠেছিল চিদাম্বরমের বিরুদ্ধে। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা আইএনএক্স মিডিয়াতে ঢালা হয়েএছিল। আরও অভিযোগ ছেলে কার্তি চিদাম্বরম এই টাকার কাটমানি পেয়েছিলেন।
তৎকালীন আইএনএক্স কর্তা পিটার এবং ইন্দ্রাণী মুখার্জি চিদাম্বরমের নাম নিয়েছিলেন। দুজনেই মুম্বইয়ের জেলে বন্দি রয়েছেন, ইন্দ্রাণী মেয়ে শিনা বোরাকে হত্যার জন্য।
সোমবার তিহারেই ৭৪ তম জন্মদিন পালন করেন চিদাম্বরম। তাঁর স্বাস্থ্য ভালই রয়েছে, জানিয়েছে সংবাদ সংস্থা। জেলে থাকলেও তাঁর টুইটার সক্রিয় রয়েছে। বিভিন্ন বিষয়ে তিনি সরকারকে আক্রমণ করছেন।
রবিবার সিবিআই-এর তরফে জানানো হয়েছিল উড়ানে ঝুঁকি রয়েছে চিদাম্বরমের। এই বক্তব্যের সমালোচনা করেছিলেন চিদাম্বরম। তিনি বলেছিলেন, সোনার পাখনা গজাবে এবং পালিয়ে যাবেন।
Delhi: Congress Interim President Sonia Gandhi and Former PM Dr Manmohan Singh arrive at Tihar Jail to meet P Chidambaram. pic.twitter.com/ouX4FXniNS
— ANI (@ANI) September 23, 2019
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications