দেশবাসীকে চুপ করিয়ে রাখতে চাইছে মোদী সরকার, ফের তোপ সোনিয়ার

দেশবাসীকে চুপ করিয়ে রাখতে চাইছে মোদী সরকার, ফের তোপ সোনিয়ার

একাধিক রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে আসছে। আবার সাঁড়াশি আক্রমণে মোদীর বিরুদ্ধে জোট শক্তিশালী করছে বিরোধীরা। শনিবার ফের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন সোনিয়া গান্ধী। তিনি অভিযোগ করেছেন মোদী সরকার দেশবাসীকে চুপ করিয়ে রাখতে চাইছেন।

 মোদীকে আক্রমণ

মোদীকে আক্রমণ

ফের একজোট হচ্ছে বিরোধীরা। করোনা পরিস্থিতিতে দেশের ভেঙে পড়া আর্থিক পরিস্থিতিতে হাতিয়ার করেই মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে শান দিচ্ছেন তাঁরা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী নতুন করে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, দেশবাসীকে চুপ করিয়ে রাখতে চাইছে মোদী সরকার।

মৌলিক অধিকার লঙ্ঘিত

মৌলিক অধিকার লঙ্ঘিত

দেশবাসীর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। গোটা দেশে বিদ্বেষ বেড়ে গিয়েছে। ঘৃণার বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। মোদী সরকার চাইছে দেশের যুব শক্তি, নারী শক্তি আদিবাসীদের চুপ করিয়ে রাখতে। তাঁদের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

গান্ধীজি এই দেশ চাননি

গান্ধীজি এই দেশ চাননি

সোনিয়া গান্ধী সরাসরি মোদী সরকারকে আক্রমণ করে লিখেছেন গান্ধীজি, জওহরলাল নেহরু, বিআর আম্বেদকর কখনও এমন দেশের স্বপ্ন দেখেননি। ৭৫ বছরের স্বাধীনতা এটা নয়। দেশের গণতন্ত্র লঙ্ঘিত হতে শুরু করেছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন সোনিয়া গান্ধী।

 কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট

কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট

কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট দেশবাসী। এরকম দেশ দেখতে চান না তাঁরা। এমনই দাবি করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+