Sonia Gandhi: ফের হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী, আরোগ্য কামনায় শুভানুধ্য়ায়ীরা
ফের হাসপাতালে ভর্তি হতে হল সোনিয়া গান্ধীকে। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটের সমস্যা নিয়ে ভর্তি সোনিয়া বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
জানা গিয়েছে, চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনও আনুষ্ঠানিক মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেনি। দলের সদস্য এবং সমর্থকেরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

এর আগে ৭ জুন সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন সোনিয়া গান্ধী। সেখানে কিছু পরীক্ষার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গত কয়েক মাসে এই প্রথম নয়, এর আগেও সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে পেটের সমস্যা নিয়ে দিল্লির এই গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
সোনিয়া গান্ধী বেশ কয়েক বছর ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ফেব্রুয়ারিতে তিনি একদিনের জন্য হাসপাতালে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন। এর আগে কোভিডের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে সোনিয়া গান্ধী আমেরিকা যান। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন পুত্র রাহুল গান্ধী। আমেরিকা যাওয়ার কারণে তিনি সংসদের বাদল অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ সময়ে ছিলেন না।
কংগ্রেস নেতা রণদীপ সিং সূরজেওয়ালা সোনিয়া গান্ধীর স্বাস্থ্য নিয়ে বলেছেন, সাধারণ মানুষ তাঁর স্বাস্থ্যের জন্য যে চিন্তা ও শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সোনিয়া গান্ধী বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা












Click it and Unblock the Notifications