List of Train Cancelled: পুরীগামী নীলাঞ্চল এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের রুট বদল! রইল বাতিলের তালিকাও
List of Train Cancelled: সেপ্টেম্বর মাস পড়তেই ফের ট্রেন বিভ্রাটের খবর! বারাণসী রেলওয়ে ইয়ার্ডে কাজের জন্যে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে।
যার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও (List of Train Cancelled) রয়েছে। ফলে চরমে উঠতে পারে দুর্ভোগ। যদিও ভারতীয় রেলের তরফে যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে রেলের তরফে স্টেশনে ইন্টারলকিং সহ একাধিক কাজ করা হচ্ছে। মূলত পরিষেবা আরও উন্নত করতেই এই কাজ করা হচ্ছে। আর এর ফলে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে।

- List of Train Cancelled: জরুরি তথ্য
লখনউ-প্রতাপগড়-বারাণসীর মধ্যে ছয়টি ইন্টারসিটি সহ ৪৬টি ট্রেন চলে। যার মধ্যে ৯টি ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের রুট বদল করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, বারাণসী থেকে লখনউ পর্যন্ত প্রতিদিন যে সমস্ত ট্রেনগুলি চলবে যা আগামী ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বারাণসীর পরিবর্তে লোহতা স্টেশন থেকে চলবে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে।
- List of Train Cancelled: ট্রেনগুলির রুট পরিবর্তন:
আগামী ৩১ সেপ্টেম্বর হাওড়া-অমৃতসর মেল (List of Train Cancelled) আমেঠির পরিবর্তে সুলতানপুর হয়ে যাবে। আপ-ডাউন পুরী-দিল্লি নীলাঞ্চল এক্সপ্রেস প্রয়াগরাজ, মির্জাপুর, পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় জংশন হয়ে চলবে। আর তা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত যাবে বলেও জানানো হয়েছে রেলের তরফে।
অন্যদিকে আপ/ডাউন অমৃতসর-হাওড়া মেলেরও রুট বদল করা হয়েছে, এই ট্রেন পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় জংশনের মাধ্যমে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চার অক্টোবর পর্যন্ত চলবে। অন্যদিকে গয়া-লখনউ একত্মা এক্সপ্রেসরও ররুট বদল করা হচ্ছে। আগামী ৭ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতাপগড়-আমেঠির পরিবর্তে সুলতানপুর হয়ে চলবে।
- List of Train Cancelled: বাতিল একাধিক ট্রেন
অন্যদিকে রাজেন্দ্র নগর থেকে জম্মু তাওয়াইয়ের মধ্যে চলে অর্চনা এক্সপ্রেস বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। আপ/ডাউন বেনারস-লখনউ ইন্টারসিটি আগামী ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।
দেরাদুন থেকে বেনারস জনতা এক্সপ্রেস দুই থেকে সাত অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। বেনারস-দিল্লি কাশী বিশ্বনাথ এক্সপ্রেস বাতিল থাকবে। অক্টোবরের শুরুতেই এই ট্রেনটি বেশ কয়েকদিনের জন্যে বাতিল থাকবে।
বেনারস-আনন্দ বিহার গরীব রথ এক্সপ্রেস দুই থেকে ছয় অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। এছাড়াও ১৪ অক্টোবর পর্যন্ত বাতিল করা হল মালদা টাউন এক্সপ্রেস। অন্যদিকে বেনারস-মুম্বই সামার স্পেশাল চার থেকে ছয় অক্টোবর পর্যন্ত প্রতাপগড় পর্যন্ত বাতিল থাকবে।












Click it and Unblock the Notifications