সংসদে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ স্পিকারের কাছে! রাহুল গান্ধী INDIA নয়: স্মৃতি ইরানি
অনাস্থা প্রস্তাবের পক্ষে বলতে উঠে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী তথা বিজেপিকে তীব্র আক্রমণ করেন। নিজের বক্তব্য শেষ করার পরেই রাহুল তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে বেরিয়ে যান। কিন্তু বলতে উঠে স্মৃতি ইরানি রাহুল গান্ধীর বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ করেছেন।
তিনি বলেন, রাহুল গান্ধী অশালীন অঙ্গভঙ্গি করে সংসদ ত্যাগ করেছেন। তিনি মহিলা সাংসদদের অপমান করেছেন। সেই সময়ই তিনি বলেছিলেন বিজেপির মহিলা সাংসদরা এব্যাপারে অধ্যক্ষের কাছে অভিযোগ জানাবেন।

পরে বিজেপির মহিলা সাংসদরা অধ্যক্ষের কাছে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফ্লাইং কিসের অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। প্রথমে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফ্লাইং কিসের অভিযোগ আনেন স্মৃতি ইরানি। তিনি বলেন সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধী অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন।
স্মৃতি ইরানি কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলেন, কংগ্রেস চায় না কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা বিশ্বের সামনে আসুক। সেই কারণে এই নিয়ে তৈরি ছবিকে প্রোপাগান্ডা বলে অভিযোগ করা হচ্ছে। শিখ দাঙ্গা নিয়ে বেদনা কংগ্রেস কেন ভুলে গেল তা নিয়েও প্রশ্ন করেন স্মৃতি। রাহুল গান্ধী ও বিরোধী জোট সম্পর্কে স্মৃতি ইরানি বলেন, তিনি (রাহুল) INDIA নন। কারণ ইন্ডিয়া দুর্নীতিগ্রস্ত নয়।
রাহুল গান্ধী নিজের বক্তব্য শেষ করে লোকসভা ছাড়ার পরেই স্মৃতি ইরানি বলেন. এই লোকেরা আলোচনা থেকে পালিয়ে যাচ্ছেন। যারা হাউস ছেড়েছেন তাঁদের তাঁর (স্মৃতি ইরানি) কথা শোনা উচিত। ৩৭০ ধারা কাশ্মীরে আর ফিরে আসবে না। টয়লেটের কথা বললে, নারী ধর্ষণের কথা বললে তাঁরা হাসে বলেও কটাক্ষ করেন স্মৃতি।
অনাস্থা প্রস্তাবের বিষয়ে বক্তব্য শেষ করে স্মৃতি ইরানি বলেন, যাঁরা ভারত মাতার হত্যার কথা বলছেন, তাঁদেরকে তিনি বলতে চান, ব্রিটিশরা এসেছে এবং গিয়েছে। মুঘল শাসনের অবসান হয়েছে। ভারত আজও আছে, ভবিষ্যতের থাকবে। এদেশের ভল্টের চাবি মায়ের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications