অযোধ্যা মামলায় সুপ্রিম রায়ের বিরুদ্ধে জমা পড়তে চলেছে আরও রিভিউ পিটিশন, প্রস্তুতি ৬ আবেনকারীর
চার দিন আগেই অযোধ্যা মামলায় সুপ্রিম রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দিয়েছে জমিয়ত উলেমায়ে হিন্দ।
চার দিন আগেই অযোধ্যা মামলায় সুপ্রিম রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দিয়েছে জমিয়ত উলেমায়ে হিন্দ। এরই মধ্যে এই মামলার রায়ের বিরুদ্ধে আরও ছয়টি আবেনদকারীর পক্ষ থেকে রিভিউ পিটিশন জমা দেওয়ার প্রস্তুতি করছে বিভিন্ন পক্ষ। বৃহস্পতিবার এই কথা জানান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।

২ ডিসেম্বর প্রথম রিভিউ পিটিশন জমা পড়ে
এর আগে ২ ডিসেম্বর অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা করে জমিয়ত উলেমায়ে হিন্দ। জজমিয়ত উলেমায়ে হিন্দের তরফে এই আবেদন জমা করেন মৌলানা সৈয়দ আশাদ রশিদি। প্রসঙ্গত, তিনি মহম্মদ সিদ্দিকের ছেলে। এই মহম্মদ সিদ্দিকই অযোধ্যা বিবাদ মামলার প্রথম আবেদনকারী ছিলেন। রায়ের বিরুদ্ধে আবেনদ জানিয়ে সৈয়দ আশাদ রশিদি বলেন, 'সংবিধানের ১৩৭ নম্বর ধারার ক্ষেত্রে এই রায় ভুল।'

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বক্তব্য
এদিকে নতুন পিটিশন জমার ক্ষেত্রে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সচিব জাফারিয়াব জিলানি বলেন, 'ছয়জন আবেদনকারীদের পক্ষে অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর প্রস্তুতু চলছে। আগামী দুই এক দিনের মধ্যে আমরা সেই রিভিউ পিটিশন জমা দেব।' তিনি জানান, সব প্রক্রিয়া ও প্রস্তুতি শেষ হলে তবেই তারা আবেদনের দিনক্ষণ প্রকাশ করবে। এর আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলনা ওয়ালি রহমানি জানিয়েছেন, মুসলিমরা বিচার বিভাগকে বিশ্বাস করেন। কিন্তু সেই বিশ্বাস সুপ্রিম কোর্টের রায়ের পরেই দুর্বল হয়ে গিয়েছে। তিনি আরও দাবি করেছেন, দেশের ৯৯ শতাংশ মুসলিম চান অযোধ্যার রায় নিয়ে রিভিউ পিটিশন দাখিল করা হোক।

'ওই রায় আমাদের বোধগম্য হয়নি'
এর আগে জামিয়াত প্রধান মৌলানা আর্শাদ মাদানি রিভিউ পিটিশন জমা দিয়ে বলেন, "এই মামলার মূল ভিত্তি ছিল যে মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছিল। এদিকে আদালত বলে যে এর কোনও প্রমাণ নেই যে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছিল। তাহলে তো মুসলিম পক্ষের দাবিটাই সত্যি। কিন্তু রায়দান হল পুরো উল্টো। তাই আমরা সেই রায়ে অসন্তোষ প্রকাশ করে রিভিউ পিটিশন দাখিল করছি। কারণ শীর্ষ আদালতের ওই রায় আমাদের বোধগম্য হয়নি।"

বিবাদের মূলে থাকা ২.৭৭ একর জমিটি হিন্দুদের দেওয়া হয়
৯ নভেম্বর বহু প্রতিক্ষিত অযোধ্যা জমি বিতর্কের রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের এই ঐতিহাসিক রায়ে বিবাদের মূলে থাকা ২.৭৭ একর জমিটি হিন্দুদের দেওয়ার কথা বলা হয়। এবং তা তৈরির জন্য তিনমাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করতে হবে বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত জানায়, ১৯৯২ সালে মসজিদ ভাঙা বেআইনি ছিল। এছাড়া মুসলিমপক্ষকে অযোধ্যাতেই পাঁচ একর জমি দিতে বলে শীর্ষ আদালত।

রায় নিয়ে বিচারপতিদের বক্তব্য
প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের এই রায়তে বলা হয়, জমির উপর মালিকানার দাবির পরিপ্রেক্ষিতে মুসলিমদের দেওয়া প্রমাণের চেয়ে আরও ভালো প্রমাণ দিয়েছিল হিন্দু পক্ষ। জমির মালিকানা কখনও বিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া যায় না। মালিকানা স্থির করতে দরকার প্রমাণ। তাই বিতর্কিত জমি মন্দিরের জন্য হস্তান্তর করা হচ্ছে।
-
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সারল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, দুই ধাপে ভোট করানোর দাবি -
সর্বোচ্চ তিন দফায় রাজ্যে হোক বিধানসভা নির্বাচন, চাইছে বিজেপি -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
মমতার ধরনা কর্মসূচিতে মোদীর সভার লিফলেট বিলি! গুরুতর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ধৃত ২ -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
মহিলাদের জন্য দারুণ সুখবর! চাকরি না থাকলেও এবার থেকে মাসে ৭০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ, যোগ্যতা কী? জানুন -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications