"যা রটে তার কিছু তো বটে"! বাংলার ভোটার তালিকায় ৬ জন বাংলাদেশি, কারা তারা? নাম বাদ যাবে? চিঠি গেল কমিশনকে
রাজ্যে SIR ঘোষণার পর থেকেই বহু এলাকা প্রায় ফাঁকা। কারণ হিসেবে উঠে এসেছে, সেই সব এলাকার মানুষের বেশিরভাগই নাকি বাংলাদেশ থেকে আগত। বিশেষ করে কলকাতা ও দুই ২৪ পরগনার আশেপাশের একলা গুলিতে এই চিত্র দেখা গেছে। তবে যা রটেছে তা ঘটেছেও। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, ছয়জন বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিল।

পাঠানো সেই চিঠিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে বলা হয়েছে যে, সম্প্রতি ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। কাগজপত্র যাচাই করার সময় দেখা যায় তাদের কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে কিন্তু ভোটার কার্ড থেকে শুরু করে অন্যান্য সমস্ত কাগজপত্রগুলো এই রাজ্যের। তাঁদের নাম যে তাড়াতাড়ি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর আগেও ফরেনার্স অফিস বহু বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চিঠি পাঠিয়েছিল নির্বাচনী আধিকারিকের দফতরে।
রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) শুরু হওয়ায় বহু মানুষের সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর তাগিদ দেখা গিয়েছে। এরকম কাজ করতে গিয়ে গ্রেফতারও করা হয়েছে অনেককেই। গত রবিবার মালদহে রাজ্য পুলিশ দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার করেছেন। কোচবিহারেও এরকম তিন জন বাংলাদেশী বিএসএফ-র হাতে ধরা পড়েছে।












Click it and Unblock the Notifications