ফের বাতিল ২০০টিরও বেশি উড়ান! ইন্ডিগো বিপর্যয়ের আবহে ১৩,৯৮৯ পাইলট নিয়োগ ছয় বিমানসংস্থার
টানা সাত দিন ধরে ইন্ডিগোর কর্মী সংকট দেখা দিয়েছে। যে কারণে ইন্ডিগোর অসংখ্য উড়ান বাতিল হয়েছে। দেশের বহু বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপকভাবে সমস্যা তৈরি হয়ে চলেছে। আজ সকালেও বাতিল হয়েছে অন্তত ২০০টি ফ্লাইট। টানা কয়েকদিন ধরে এই কারণে বিমান সংস্থাটি কঠিন প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে দেশের ছ'টি বড় বিমান সংস্থা তড়িঘড়ি করে মোট প্রায় ১৪ হাজার পাইলট নিয়োগ করেছে। এ তথ্য সোমবার সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মোহল।

আজ সকাল ১০টা পর্যন্ত ইন্ডিগো বাতিল করেছে ২০০-টিরও বেশি ফ্লাইট। এর মধ্যে বেঙ্গালুরুতে ১২১টি, হায়দরাবাদে ৫৮টি, চেন্নাইতে ৪১টি, আহমদাবাদে ১৬টি এবং তিরুঅনন্তপুরমে ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল রাত পর্যন্ত যাত্রীদের মালপত্র ও টিকিটের ভাড়া বাবদ মোট ৮২৭ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। বাকি যাত্রীদের টাকাও খুব তাড়াতাড়ি ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।
পার্লামেন্টে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইন্ডিগোর এরকম সংকট দেখে আগেভাগেই পদক্ষেপ নিয়েছে ভারতের অন্যান্য বিমান সংস্থাগুলি। ইতিমধ্যেই মোট ১৩,৯৮৯ জন পাইলট নিয়োগ করা হয়েছে। এর মধ্যে এয়ার ইন্ডিয়া ৬,৩৫০ জন ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১,৫৯২ জন পাইলট নিয়োগ করেছে। ইন্ডিগোও ৫,০৮৫ জন পাইলটকে নিয়োগ করেছে। আকাশ এয়ারে নেওয়া হয়েছে ৪৬৬ জন এবং স্পাইসজেটে নেওয়া হয়েছে ৩৮৫ জন। সরকার পরিচালিত অ্যালায়েন্স এয়ারে নিয়োগ হয়েছে আরও ১১১ জন পাইলট।
প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আরও জানিয়েছেন যে, দেশে উড়ান প্রশিক্ষণ ব্যবস্থাও খুব তাড়াতাড়ি আরও উন্নত করা হচ্ছে। বিভিন্ন প্রশিক্ষণ সংস্থা নিয়মিত ট্রেনিং প্রক্রিয়া বাড়াচ্ছে। নভেম্বর পর্যন্ত ডিজিসিএ ৬১টি নতুন প্রশিক্ষণ বিমানের অনুমোদন দিয়েছে। সেইসঙ্গে এই বছর দু'টি নতুন ফ্লাইট ট্রেনিং সেন্টারের অনুমতিও মিলেছে। বর্তমানে দেশে মোট ৪০টি প্রশিক্ষণ কেন্দ্র এবং সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলির ৬২টি কার্যকরী ঘাঁটি রয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের











Click it and Unblock the Notifications