গৌরী লঙ্কেশকে খুনের পরিকল্পনা হয়েছিল পাঁচ বছর ধরে, উঠে এল চাঞ্চল্যকর রিপোর্ট
কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা মামলায় বিশেষ তদন্তকারী দল তথা সিটের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা মামলায় বিশেষ তদন্তকারী দল তথা সিটের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এদিন অতিরিক্ত চার্জশিট পেশ করে সিট বেঙ্গালুরু আদালতে জানাল, সনাতন সংস্থা বহুদিন ধরেই গৌরী লঙ্কেশের ওপরে নজর রেখেছিল।

এদিন আদালতে ৯ হাজার ২৩৫ পাতার চার্জশিট পেশ করে তদন্তকারী দলের আধিকারিকেরা। তাতে উল্লেখ করা হয়েছে, গত পাঁচ বছর ধরে গৌরী লঙ্কেশকে খুনের চক্রান্ত হয়েছিল। সেজন্যই নজর রাখা হচ্ছিল। হত্যাকারী ও নিহত গৌরীর মধ্যে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। আদর্শগত পার্থক্যের কারণেই এভাবে গৌরী লঙ্কেশকে খুন করা হয়েছে।
খুনিদের আর গৌরী লঙ্কেশের বিশ্বাস, আদর্শ আলাদা ছিল। যার জেরে তাঁকে প্রাণ দিতে হয়েছে। এদিন আদালতে সরকারি আইনজীবী এভাবেই গৌরী লঙ্কেশ হত্যাকে ব্যাখ্যা করেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বাড়ির দরজায় আততায়ীদের হাতে খুন হন গৌরী লঙ্কেশ। বাইকে চেপে এসে গৌরীকে খুন করে তারা পালিয়ে যায়। গৌরী গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকছিলেন। তখনই তাকে হত্যা করা হয়।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications