ফের বিতর্কে গায়ক অভিজিৎ : প্রশান্ত ভূষণের মৃতদেহে 'জুতো' মারার হুমকি
নয়াদিল্লি, ৩১ জুলাই : সলমন বিতর্কে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি গায়ক অভিজিতের। ফের একবার চলমান বিতর্ককে আঁকড়ে ধরে খবরে আসার চেষ্টা করলেন তিনি। এবার ইয়াকুব মেমনের ফাঁসি প্রসঙ্গকে হাতিয়ার করেছেন তিনি। [টুইটারে সলমনের হয়ে বিতর্কিত মন্তব্য গায়ক অভিজিতের]
আম আদমি পার্টির প্রাক্তন নেতা তথা আইনজীবী প্রশান্ত ভূষণ ১৯৯৩ মুম্বই বিস্ফোরণে সাজাপ্রাপ্ত ইয়াকুব মেমনের ফাঁসির বিরোধিতা করেন। আর তা নিয়েই গায়ক অভিজিৎ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে।

টুইটারে অভিজিতের অশ্লীল শব্দপ্রয়োগ ফের একবার বিতর্কের জন্ম দিয়েছে। তিনি এক টিভি সাংবাদিককে ট্যাগ করে লিখেছেন, "প্রশান্ত ভূষণ কো ফাটা হুয়া সস্তা জুতা মারুঙ্গা (মেরা জুতা মেহেঙ্গা হ্যায়) উসকি ডেড বডি পর, ক্যামেরা রেডি রখনা।" যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, "প্রশান্ত ভূষণের মৃতদেহে সস্তার ফাটা জুতো (আমার জুতো দামি) মারব, ক্যামেরা রেডি রেখো।" [সলমন মামলার রায়ের উত্তাপে হাত সেঁকতে গিয়ে জোর ছ্যাঁকা খেলেন শিল্পী অভিজিৎ]
@gauravcsawant yaar mai @pbhushan1 Prashant bhushan ko fata hua sasta joota marunga (mine is costly) uski dead body par, Camera ready rakhna
— abhijeet (@abhijeetsinger) July 29, 2015 প্রসঙ্গত, এর আগে সলমন খানের শাস্তি প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করে মস্ত বিপদে পড়েন অভিজিৎ। তাঁর বিরুদ্ধে মামলার দায়ের হয়। সেই ঘটনায় যে তিনি শিক্ষা নেননি, এদিনের ঘটনাই তার প্রমাণ। এবার তাঁর সঙ্গে কি হয় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications