ট্যুইটারে কটুক্তির জেরে গ্রেফতার গায়ক অভিজিৎ!
মুম্বই, ২৭ অগাস্ট : ফের খবরের শিরোনামে উঠে এল গায়ক অভিজিৎ এর নাম। ট্যুইটারে এবার এক মহিলা সাংবাদিকের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের জেরে অভিজিৎকে গ্রেফতার করে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেল। তবে গ্রেফতারির ঘণ্টাখানেকের মধ্যে থানা থেকেই জামিনে মুক্তিও পেয়ে যান গায়ক। এর আগেও বেশ কয়েকটি ক্ষেত্রে এই গায়ক ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন।
আম আদমি দলের নেত্রী প্রীতি শর্মা মেননের অভিযোগের ভিত্তিতে পুলিশ গত ১৪ জুলাই ৫০০, ৫০৯ এবং ৬৭ নম্বর ধারায় অভিজিৎ এর বিরুদ্ধে মামলা রুজু করেছিল। যে ধারা গুলিতে মামলা রুজু হয়েছিল তা জামিনযোগ্য ধারা হওয়ায় সহজেই জামিন পেয়ে যান অভিজিৎ।

সাইবার ক্রাইম সেলের ডেপুটি পুলিশ কমিশনার শচিন পাতিল সাংবাদিকদের জানান, " ১৪ জুলাই যে যে মামলা দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে ২৬ জুলাই অভিজিৎকে গ্রেফতার করা হয়েছিল। তবে গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি জামিন পেয়ে যান।"
এদিন প্রীতি সাংবাদিকদের জানান, "২৬ শে জুলাই অভিজিৎকে গ্রেফতার করা হয়েছিল সেই খবর পুলিশ তাকে জানিয়েছিল। গ্রেফতারের পরে গায়কের ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছিল"। প্রীতি আরও জানান, মামলা দায়ের করার পর থেকে পুলিশ তাকে সব রকমভাবে সাহায্য করেছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications