ফেসবুকের পর এবার সিলভার লেক, আম্বানির রিলায়েন্স জিওতে লগ্নি ৫,৬৫৬ কোটির
ফেসবুকের পর এবার সিলভার লেক, আম্বানির রিলায়েন্স জিওতে লগ্নি ৫,৬৫৬ কোটির
ফেসবুকের পর দ্বিতীয় বড় লগ্নির খবর আম্বানির রিলায়েন্স জিওতে। সূত্রের খবর, সোমবার প্রায় ৫৬৫৬ কোটি টাকার বিনিময়ে রিলায়েন্স জিওর ১.১৫% শেয়ার কিনে নিতে রাজি হয়েছে বেসরকারি সংস্থা সিলভার লেক।

আর্থিক ধাক্কা সামাল দিতে সচেষ্ট জিও
বর্তমানে রিলায়েন্স জিওর সর্বমোট অর্থসম্পত্তির পরিমাণ দাঁড়াল প্রায় ৪,৯০,০০০ কোটি টাকা। কিছুদিন পূর্বে রিলায়েন্সের ৯.৯% শেয়ার প্রায় ৫৭০ কোটি টাকায় কিনে নেয় ফেসবুক। আর তার পরেই সিলভার লেকের এই পদক্ষেপে যে রিলায়েন্স আর্থিক ধাক্কা অনেকটাই সামলাতে পারবে, তা আর বলার অপেক্ষা থাকে না।

রিলায়েন্সের বিবৃতিতে লগ্নির খবর
সোমবার একটি বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, "সিলভার লেক রিলায়েন্স জিওর প্ল্যাটফর্মগুলিতে ৫,৬৫৬ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই বিনিয়োগ জিও প্ল্যাটফর্মগুলিতে ৪.৯০ লক্ষ কোটি টাকার ইক্যুয়িটি মূল্যে এবং ৫.১৫ লক্ষ কোটি টাকা এন্টারপ্রাইজ মূল্যে ১২.৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত ফেসবুকের ২২শে এপ্রিলের বিনিয়োগের সাথে৷"

ভারতীয় অর্থনীতির উন্নতি হবে কি?
এদিকে গত কয়েক বছরে রিলায়েন্স জিও ভারতীয় বাজারে ধূমকেতুর মত উঠে আসা একটি সংস্থা। বিশ্ব অর্থনীতির এই কঠিন পরিস্থিতির মাঝেও এই সংস্থায় বিনিয়োগের খবরে তাজ্জব বিশ্বের অর্থনীতিবিদরা। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিনিয়োগের ফলে ভারতীয় অর্থনীতি কিছুটা হলেও মন্দার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি পাবে।












Click it and Unblock the Notifications