কাসৌলি হত্যাকান্ডে অভিযুক্ত এই ব্যক্তি! বিস্মিত তার সহকর্মীরা
হিমাচলপ্রদেশের কাসৌলিতে এক বেআইনি গেস্টহাউস ভাঙতে গিয়ে গেস্টহাউসটির মালিক বিজয় সিং-এর হাতে খুন হতে হয়েছে নগর পরিকল্পক শৈলবালা শর্মাকে। খুনের পরই বিজয় গা ঢাকা দিয়েছে।
হিমাচলপ্রদেশের কাসৌলিতে এক বেআইনি গেস্টহাউস ভাঙতে গিয়ে গেস্টহাউসটির মালিক বিজয় সিং-এর হাতে খুন হতে হয়েছে নগর পরিকল্পক শৈলবালা শর্মাকে। খুনের পরই বিজয় গা ঢাকা দিয়েছে। কিন্তু বিজয়ের পরিচিতরা বিশ্বাসই করতে পারছেন না, তিনি এই কাজ করেছে। তাঁদের দাবি বিজয় এমনিতে খুবই বিনয়ী স্বভাবের।

সিমলায় বেআইনিভাবে নির্মিত হোটেল ও গেস্টহাউসের ওপর দীর্ঘদিন ধরেই নজর রেখেছে প্রশাসন। গত ১৭ এপ্রিল কাসৌলির সব বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সাই মতোই পিডব্ল্যুডি গিয়েছিল মারকান্ডার নারায়ণী গেস্টহাউসে। বেআইনি অংশ ভাঙতে যেতেই গেস্টহাউস মালিক বিজয় সিং (৫১) পরপর তিনরাউন্ড গুলি চালায় পিডব্ল্যুডি-র ইঞ্জিনিয়ার শৈলবালার ওপর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম হন পুরসভার আরেক অফিসারও।
গেস্টহাউস চালানোর পাশাপাশি বিজয় হিমাচলপ্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজও করতেন। তার সহকর্মীরা জোর দিয়ে বলছেন, একাজ বিজয় করতেই পারে না। তার বস পি কে কোহলি বলেন, 'বিজয় আদ্যন্ত পেশাদার ছিল। তার বিরুদ্ধে ছোটখাট অভিযোগ থাকলেও কাউ আলাদা করে আমার কাছে কখনও অভিযোগ দায়ের করেনি।'
হতবাক হয়ে গিয়েছেন অফিসের সিনিয়র প্রাইভেট সেক্রেটারি সরোজও। তিনি বলেন, 'আমি তো টিভিতে এর খবর শুনে বিস্মিত হয়ে গিয়েছি। ও তো একজন পিয়নকেও জোর গলেয় কিছু বলতো না। তিন দশক ধরে চিনি ওকে। বরাবরই নম্র স্বভাবের।'
তবে মারকান্ডা জমি সংক্রান্ত ব্যাপারে বিজয় অন্য হোটাল মালিকদের সঙ্গে বাদানুবাদে অনেকবারই জড়িয়েছেন বলে জানা গিয়েছে। তার মা জানিয়েছেন গত কয়দিন ধরে ছেলেকে চিন্তিত লাগছিল। তিনি বলেন, 'ওকে চিন্তিত লাগছিল। ওই মহিলাকে কে মেরেছে আমি দেখিওনি, জানিও না। তবে খুবই দুঃখের। সে তো শুধু তার কাজটাই করছিল।'
ঘটনার পরই বিজয় সিং স্থানীয় জঙ্গলে পালিয়ে গিয়েছে বলে খবর পেয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তার কিংবা তাঁর সম্পর্কে কোনও খবর এনে দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। যে বন্দুকটি থেকে গুলি চালানো হয় সেটি ৩.২ বোরের। সোলানের পুলিশ সুপার বলেন, 'সে কোথা থেকে ওই বন্দুকের লাইসেন্স পেয়েছিল, কোথা থেকেই বা কিনেছিল খতিয়ে দেখা হচ্ছে।' ঘটনার সময় উপস্থিত পুলিশদের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে।












Click it and Unblock the Notifications