লকডাউন ও পরিযায়ী সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ শিবসেনা নেত্রীর
লকডাউন ও পরিযায়ী সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ শিবসেনা নেত্রীর
শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী পরিযায়ী সমস্যা নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন। তিনি বলেছেন কোভিড-১৯ লকডাউন চলাকালীন মুম্বইয়ে পরিযায়ী সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। এভাবেই তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। তারপরেই তিনি বলেছেন পরিযায়ীদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে মুম্বইয়ের সরকার। আর সেটা করা যদি ভুল হয় তবে তারা এই ভুলটি একশো বার করবে।

প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, করোনাভাইরাসের জেরে লকডাউন ঘোষণার ঠিক চার ঘণ্টা আগে ট্রেন ও আন্তঃরাজ্য যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। 'যারা পরিযায়ী তারা মূলত দিন মজুর শ্রমিক, তারাই আটকা পড়েছিল। যদি তাদের দেখাশোনা করা, খাদ্য এবং আশ্রয় দেওয়া, প্রধানমন্ত্রীর দৃষ্টিতে ভুল হয়, তাহলে আমরা মানবতার জন্য এই ভুলটি ১০০ গুণ বেশি করব'। এমনটাই তিনি টুইটারে লিখেছেন।
চতুর্বেদী জিজ্ঞাসা বলেছেন যে, 'মানুষ সেই সময়টি ভুলে যেতে পারে যখন পরিযায়ী শ্রমিকদের ট্রেনগুলি চালু হয়েছিল। কীভাবে দরিদ্র শ্রমিকদের ট্রেনের টিকিটের জন্য দাম চাওয়া হয়েছিল এবং রাজ্য সরকার তাদের ভাড়া মিটিয়েছিল। যদি এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে ভুল হয়, এই ভুল ১০০ বার করতে রাজি আছি'। শিবসেনা নেতা আরও বলেছেন, 'যখন ট্রেনগুলি তাদের গন্তব্য ছাড়া অন্য দিকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন যাত্রীদের খাবার বা জল ছিল না। যদি তাদের ত্রাণ দেওয়া ভুল হয়, তাহলে তা ১০০ বারের বেশি করব। একজন মা মৃত অবস্থায় পড়ে থাকা এবং তার দুই সন্তানের নিথর দেহের পাশে বসে থাকার দৃশ্য কেউ ভুলতে পারে?' তিনি বলেছেন, ' রাজ্যগুলির অনুরোধ করা ট্রেন তাদের দেওয়া হয়নি, এবং তৎকালীন রেলমন্ত্রী বিষয়টিকে নিয়ে রাজনীতি করেছিলেন, তখন এই দেশের নাগরিকদের এভাবে একা ছেড়ে দেওয়া সরকারের উচিত ছিল?'
তাঁর কথায়, 'প্রধানমন্ত্রী যদি বিষয়গুলি ভালোভাবে পর্যবেক্ষণ করতেন, তিনি দেখতেন কীভাবে এই পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়িতে পৌঁছানোর পরে, তাদের উপর কীটনাশক স্প্রে করা হয়েছিল তাহলে এমন হত না। আমরা তাঁদের দুর্ভোগের বিরুদ্ধে কথা বলেছিলেন, এটা কী একটি ভুল ছিল? যদি হ্যাঁ হয় তাহলে, ১০০ বার এমন ভুল করব'।
শেষে শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, 'দেশে করোনার দ্বিতীয় ঢেউ এসেছিল কেন্দ্রীয় সরকারের বড় সমাবেশ করে করে ভোট চাওয়ার জন্য। এসব সরকার করেছিল অসুস্থদের জন্য হাসপাতালে শয্যা, অক্সিজেন এবং ওষুধ এই সমস্ত কিছুর প্রস্তুতিকে উপেক্ষা করে৷ ভ্যাকসিন স্টক করতেও ব্যর্থ হয়েছিল সরকার। ওনাদের উচিৎ যখন কথা বলবেন তখন কিছুটাতো সততা বজায় রাখুন।'












Click it and Unblock the Notifications