বিজেপির মন্ত্রীকে কনকাপুরায় চ্যালেঞ্জ রাজ্য কংগ্রেস প্রধান শিবকুমারের, পেশ মনোনয়ন

বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে কনকাপুরায় সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন রাজ্য কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার। শুক্রবার তিনি মনোনয়ন পেশ করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। এবার কর্নাটকে অন্যতম মুখ্যমন্ত্রী মুখ শিবকুমারের মনোনয়ন কনকাপুরা থেকে গৃহীত হয়েছে বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে।

ডিকে শিবকুমার কনকপুরা থেকে বিজেপি প্রার্থী রাজস্ব মন্ত্রী আর অশোকের বিরুদ্ধে লড়বেন। এই কেন্দ্রে কে কংগ্রেসের প্রার্থী হবেন, তা নিয়ে খানিক ধন্দ তৈরি হয়েছিল। মনোনয়ন দাখিল করার কযেক ঘণ্টা আগে একটি আশ্চর্যজনক পদক্ষেপ নেওয়া হয় কংগ্রেসের তরফে।

DK Shivakumar

বৃহস্পতিবার রাজ্য কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমারের ভাই কংগ্রেস সাংসদ ডিকে সুরেশও কনকপুরা থেকে ভোটে লড়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। আসলে এটা ছিল কংগ্রেসের গেমপ্ল্যান। কোনো কারণে শিবকুমারের মনোনয়ন প্রত্যাখ্যাত হলে বেঙ্গালুরু গ্রামীণের সাংসদ ডিকে সুরেশ এই কেন্র্ে থেকে লড়তেন।

এটি কংগ্রেসের ব্যাকআপ প্ল্যান হিসাবে মজুত ছিল। সেই আঙ্গিকেই তিনি তাংর কাগজপত্র জমা দেন। কর্ণাটক হাইকোর্ট দ্বারা একটি অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মামলা খারিজ হওয়ার পরে শিবকুমার এই কেন্দ্রে লড়াইয়ে বাধা রইল না। এটি ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধেও একটি আঘাত বলে বর্ণনা করা হয়েছে।

DK Shivakumar

রাজ্য কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার বলেছিলেন, তাঁকে আটকানোর জন্য বিজেপি অনেক চেষ্টা করেছে। এখনও চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, প্রয়োজনে আমি হাইকোর্টে যাব, শেষনিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবো। আদালতের প্রতি আমরা সম্পূর্ণ আস্থা আছে। আমি এখনও বিশ্বাস করি তারা অন্যায় করেছে।

বিজেপি বিভিন্ন এজেন্সি ব্যবহার করে আমাদের রোখরা চেষ্টা করছে। কিন্তু কোনো মেশিনারিই ওদের কাজ করছে না। কারণ আমাদের সম্পূর্ণ ভরসা আছে মানুষের আদালতে। তিনি বলেন, আমি প্রতিটি পদক্ষেপে খুব সতর্ক। তাই কোনোরকম বাধার প্রাচীর খাঁড়া করতে পারেনি বিজেপি।

DK Shivakumar

কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান ডিকে শিবকুমারের মনোনয়ন কনকাপুরা বিধানসভা কেন্দ্র থেকে গৃহীত হয়েছে। আর কোনো বাধা নই। তিনি লড়ছেন। এবং বিজেপিকে হারাতে তিনি তৈরি। তাঁর বিরুদ্ধে যে হেভিওয়েট প্রার্থীই থাকুন না কেন, তিনি নির্বাচনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী।

শিবকুমার বলেন, মানুষ আমাদের সঙ্গে আছে। আমি জনগণের আদালতে বিশ্বাস করি। আর বিজেপি বিভিন্ন এজেন্সিতে বিশ্বাস রাখে। চায় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে বিরোধীদের দমন করতে। কিন্তু মানুষের চেয়ে বড়ো আদালত কিছু নেই। সেই আদালতেই বিজেপির হার অবধারিত হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+