মুম্বইয়ে উপনির্বাচনে শিবসেনার জয়, নাগপুরে বিজেপির হারকে চাঞ্চল্যকর বলল পুরনো সহযোগী
নাগপুর জেলা পরিষদের পর এবার মুম্বই। মুম্বইয়ে পুরসভার উপনির্বাচনে জয়লাভ করেছে শিবসেনা। শিবসেনার প্রার্থী বিঠল লোকারে বিজেপির বাবলু পাঞ্চালকে ১,৩৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
নাগপুর জেলা পরিষদের পর এবার মুম্বই। মুম্বইয়ে পুরসভার উপনির্বাচনে জয়লাভ করেছে শিবসেনা। শিবসেনার প্রার্থী বিঠল লোকারে বিজেপির বাবলু পাঞ্চালকে ১,৩৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানখুদ এলাকায় ১৪১ নম্বর ওয়ার্ডের নির্বাচনে শিবসেনা এই জয় পেয়েছে।

মুম্বইয়ে শিবসেনার জয়
এই ওয়ার্ডে নির্বাচন হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার তার গণনা হয়। শিবসেনা প্রার্থী লোকারে পেয়েছেন ৪,৪২৭ ভোট। অন্যদিকেবিজেপি প্রার্থী পেয়েছেন ৩,০৪২ টি ভোট। সব মিলিয়ে ১৮ জন প্রার্থী ছিলেন এই নির্বাচনে।

কংগ্রেস কাউন্সিলর যোগ দিয়েছিলেন শিবসেনায়
শিবসেনার প্রার্থী বিঠল লোকারে ছিলেন ওই ওয়ার্ডেই কংগ্রেস কাউন্সিলর। গত অগাস্টে তিনি কংগ্রেস ত্যাগ করে শিবসেনায় যোগ দিয়েছিলেন।

শিবসেনার প্রার্থী বিঠল লোকারে হেরেছিলেন বিধানসভায়
গত অক্টোবরের বিধানসভা নির্বাচনে বিঠল লোকারে মানখুর্দ শিবাজিনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শিবসেনার টিকিটে। কিন্তু তিনি সমাজবাদী পার্টির আবু আজমির কাছে ২৫ হাজার ভোটে হেরে যান।

২০১৭-র বিএমসি নির্বাচনে সম্মুখসমরে ছিল বিজেপি- শিবসেনা
২০১৭-র বিএমসি নির্বাচনে সম্মুখসমরে ছিল বিজেপি- শিবসেনা। কিন্তু তাদের কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু বিজেপির থেকে শিবসেনা কয়েকটি আসন বেশি পেয়েছিল।

নাগপুরে বিজেপির হার চাঞ্চল্যকর
এদিন শিবসেনার মুখপত্র সামনায় নাগপুর জেলা পরিষদে বিজেপির হারকে চাঞ্চল্যকর বলে মন্তব্য করা হয়। প্রসঙ্গত নাগপুর জেলা পরিষদে বিজেপি সব থেকে বেশি আসন পেলেও, তার নিয়ন্ত্রণ হারিয়েছে। ধুলে ছাড়াও বিজেপি পাঁচটি জেলা পরিষদে পরাজিত হয়েছে। নাগপুর জেলা পরিষদ বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications