করোনা কালে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শিবসেনার, টিকা নিয়ে যত কাণ্ড
করোনা কালে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শিবসেনার, টিকা নিয়ে যত কাণ্ড
করোনা ভাইরাসের জেরে মহারাষ্ট্রে শিরে সংক্রান্তির মতো পরিস্থিতিতেও বন্ধ নেই রাজনৈতিক তরজা। রাজ্য সরকারের কাজে বাধা দেওয়ার অভিসন্ধি নিয়ে বিজেপি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে শিবসেনা। কোভিড ১৯-এর টিকাকে ঘিরেই যত বিতর্কের সূত্রপাত। সেসব ভুলে অতিমারী পরিস্থিতিতে দ্বন্দ্ব সরিয়ে রেখে শাসক-বিরোধী ঐক্যের বার্তাও দিয়েছে উদ্ধব ঠাকরের দল।

সামনে এল সামনার বক্তব্য
মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার মুখপত্র সামনায় অভিযোগ করা হয়েছে যে অতিমারী পরিস্থিতিতেও রাজনীতি করতে ভুলছে না বিজেপি। মহারাষ্ট্র সরকারকে দক্ষ হতে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় বাধা দিতে দেশের শাসক দল নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি করেছে শিবসেনা। আর এই ভূমিকায় কেন্দ্রের পরোক্ষ মদত রয়েছে বলেও সামনায় দাবি করা হয়েছে।

করোনার টিকা নিয়ে যত বিতর্ক
করোনা ভাইরাস প্রতিরোধী রেমডেসিভির টিকার ভিয়াল অবৈধভাবে গচ্ছিত করে রাখার অভিযোগে মুম্বইয়ের এক ফার্মা কোম্পানির ডিরেক্টরকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। এ ব্যাপারে সরব হয়েছেন প্রবীণ দারেকারের মতো বিজেপি নেতারাও।

শিবসেনার পাল্টা নিশানা
ঘটনায় বিজেপি-র বিরুদ্ধে পাল্টা নিশানা করেছে শিবসেনা। রাজ্যে করোনা ভাইরাসের টিকার অভাবের জন্য দেশের শাসক দলকেই দায়ী করেছে মহারাষ্ট্রের শাসক দল। মুখপত্র সামনায় শিবসেনা দাবি করেছে, বিভিন্ন ফার্মা কোম্পানি থেকে অবৈধ ভাবে কোভিড ১৯ টিকার ইঞ্জেকশন কিনছেন বিজেপি নেতারা। তাতে মহারাষ্ট্র সরকারের ভাঁড়ার শূন্য হয়ে যাচ্ছে বলে শিবসেনার দাবি। একই কারণে রাজ্য অক্সিজেনের ঘাটতি ঘটছে বলে অভিযোগ করেছে উদ্ধব ঠাকরের দল।

ঐক্যের বার্তা
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৩৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাসক-বিরোধী দ্বন্দ্ব ভুলে একত্রে কাজ করার বার্তা দিয়েছে শিবসেনা।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications