বিজেপির সঙ্গে লড়াই তুঙ্গে, অসুস্থ শিবসেনা নেতা সঞ্জয় রাউত ভর্তি হলেন হাসপাতালে
মহারাষ্ট্রে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর।
মহারাষ্ট্রে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে গত দুই সপ্তাহ ধরে শিবসেনা-বিজেপির মধ্যে লড়াই চলছে। এই ব্যাপারে বেশিরভাগ সময়ই এই সঞ্জয় রাউতকে মুখ খুলতে দেখা গিয়েছে।

তিনি সাধারণভাবে দলের মুখপাত্রের কাজ করেন। এদিন হঠাৎ খবর আসে, সঞ্জয় অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
সঞ্জয় রাউতের অসুস্থতার খবরে উঠে এসেছে দুই রকম ভাবে। প্রথমত একটি সূত্রের খবর, তিনি হাসপাতালে রুটিন চেকআপের জন্য গিয়েছেন। তেমন কোনও বড় শারীরিক অসুস্থতা তাঁর নেই। আর একটি সূত্র বলেছে হৃদপিন্ডের সমস্যা হওয়াতে সঞ্জয় রাউত লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও হাসপাতাল সূত্রে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।












Click it and Unblock the Notifications