খুলল মহারাষ্ট্র জট, মুখ্যমন্ত্রী ঠিক করার গুরুদায়িত্ব উদ্ধবের কাঁধেই, বললেন পাওয়ার

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আপাতত শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের মধ্যে বৈঠক হয়েছে। তাতে এমন সম্ভাবনার কথাই উঠে এসেছে। বৈঠক শেষে এনসিপি প্রধান শারদ পাওয়ার সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সরকারের মূল চালিকাশক্তি হবেন উদ্ধব ঠাকরে।

খুলল মহারাষ্ট্র জট, মুখ্যমন্ত্রী ঠিক করার গুরুদায়িত্ব উদ্ধবের কাঁধেই, বললেন পাওয়ার

অর্থাৎ উদ্ধব ঠাকরে যদি নিজে মুখ্যমন্ত্রী না হন, সেক্ষেত্রে আগামী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করবেন তিনি। সবমিলিয়ে শিবসেনার হাতে ক্ষমতা থাকছে। এবং সবচেয়ে বড় কথা কংগ্রেস ও এনসিপির সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে শিবসেনা। তা এদিনের বৈঠকের পর স্পষ্ট হয়ে গিয়েছে।

মনে করা হচ্ছে, আগামী সোমবার অথবা মঙ্গলবার শিবসেনার নেতৃত্বে রাজ্যপাল ভগৎ সিংয়ের কাছে গিয়ে সরকার গঠনের আর্জি জানানো হবে। এবং তারপর রাজ্যপাল সময় দিলে গোটা প্রক্রিয়া এগোবে।

এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে তাতে পাঁচ বছরের জন্যই মুখ্যমন্ত্রী পদ পাবে শিবসেনা। উপমুখ্যমন্ত্রী পদ পেতে পারেন এনসিপি। এবং বিধানসভার অধ্যক্ষের পদ পাবে কংগ্রেস। ১৬ জন মন্ত্রী পাবে শিবসেনা। ১৫ টি মন্ত্রিত্বের পদ যাবে এনসিপির কাছে। এবং ১২ জন মন্ত্রী পাবে কংগ্রেস। এনসিপি আগামিদিনে মহারাষ্ট্রে জোট সরকার গঠিত হতে চলেছে।

গত কয়েকদিন ধরেই দফায় দফায় শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের মধ্যে আলোচনা চলেছে। এনসিপি প্রধান শারদ পাওয়ারের নেতৃত্বে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এবং সবশেষে শিবসেনা এনসিপি ও কংগ্রেস সরকার গঠন করতে চলেছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পাওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+